শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৫:২৭ পিএম, ২০২২-০১-১৯
অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় একটি ফিলিস্তিনি পরিবারের বাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রথমে বাড়িটি ভাঙার হুমকি পায় পরিবারটি। তবে শত চেষ্টা করেও শেষ পর্যন্ত দখলদারদের হাত থেকে বাড়িটি রক্ষা করতে পারেনি তারা। বুধবার (১৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইসরায়েলের অসংখ্য পুলিশ ও বিশেষ বাহিনীর সদ্যরা বাড়িটিতে তল্লাশি চালায়। এরপর বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলে তারা। পরিবারটি জানায়, কয়েক ডজন ইসরায়েলি বাহিনী যখন বাড়িতে প্রবেশ করে তখন আমরা ঘুমাচ্ছিলাম।
এ সময় বাড়ির প্রধান কর্তা মাহমুদ সালহিয়েহসহ ছয়জনকে গ্রেফতার করে তারা।তাছাড়া পরিবারটির সঙ্গে সংহতি প্রকাশ করায় ওই এলাকার আর ১৮ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়। ফজরের নামাজ শুরু হওয়ার দিকে বাড়িটি ভাঙার কাজ শুরু করে ইসরায়েলি বাহিনী।১৯ বছর বয়সী ইয়াসমিন সালহিয়েহ বলেন, ইসরায়েলি বাহিনী প্রথমে বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তারপর বাড়িতে প্রবেশ করে পুরুষদের নির্যাতন শুরু করে।ইয়াসমিন বলেন, তারা আমার বাবাকে বিছানা থেকে টেনে নিয়ে যায়। এরপর আমাদের ভাইদের সঙ্গে তাকেও নির্যাতন করে। গ্রেফতারের পূর্বে তাদের শুধু কাপড় পড়ার সুযোগ দেওয়া হয় বলেও জানান তিনি।তিনি আরও বলেন, যে সব সাংবাদিক ও অধিকারকর্মীরা এখানে আসার চেষ্টা করেছেন তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে দখলদার বাহিনী। এতে অনেকেই আহত হলে প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়।একটি সংস্থার পর্যবেক্ষক দলের প্রধান জাওয়াদ সিয়াম বলেন, কমপক্ষে দুই শতাধিক ইসরায়েলি পুলিশ বাড়িটিতে তল্লাশির সময় উপস্থিত ছিল। গ্রেফতারদের কোথায় নেওয়া হয়েছে সে ব্যাপারেও কোনো তথ্য জানানো হয়নি।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited