চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মদিনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ

ঢাকা অফিস ::    |    ০৪:০২ পিএম, ২০২২-০৫-২১

মদিনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ

সৌদি আরবের ঐতিহ্যবাহী মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রদের অংশগ্রহণে শুরু হয়েছে দশম সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মাহেরজানে বাংলাদেশ।’ একই ছাদের তলায় বিশ্ব এই শ্লোগানকে সামনে রেখে গত ১৮ মে বুধবার এই সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন খালিদ আল ফয়সাল।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী যোগ দেন। এ ছাড়া জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হকও ছাত্রদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। এ উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ দেশের সংস্কৃতি, খাবার, সামাজিক ঐতিহ্য, লোকশিল্প ও দেশীয় পোশাক প্রদর্শনের আয়োজন করে। প্রায় ৮০টি দেশের শিক্ষার্থীরা উৎসবে অংশগ্রহণ করছে। প্রদর্শনী শেষে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের স্টল ও অন্যান্য আয়োজনের ওপর নির্ভর করে পুরস্কার প্রদান করা হবে। 

মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশীয় ইতিহাস, ঐতিহ্য ও পোশাক দিয়ে বর্ণিল সাজে বাংলাদেশ স্টল সাজিয়েছে। জাবেদ পাটোয়ারী এ সময় বাংলাদেশ স্টল পরিদর্শন করেন ও বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, এ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। এ ছাড়া সৌদি আরবসহ অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বৃদ্ধি পাবে। জাবেদ পাটোয়ারী বলেন, সম্প্রতি সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের ছাত্রদের বৃত্তির সংখ্যা, বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্রদের বৃত্তি বৃদ্ধির বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

মদিনার ডেপুটি গভর্ণর বাংলাদেশ স্টল পরিদর্শনকালে রাষ্ট্রদূত তার হাতে জাতির পিতার ‘অসমাপ্ত আত্মজীবনী’র আরবি অনুবাদ বইটি তুলে দেন। ডেপুটি গভর্ণর প্রিন্স সউদ বিন খালিদ আল ফয়সাল রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় করেন। পরে, রাষ্ট্রদূত সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের স্টল পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। তিনি বিভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্য ও সামগ্রিক অবস্থার বিষয়ে ছাত্রদের সাথে আলোচনা করেন। মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিকরা যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পায় ১৭০টির ও বেশি দেশের শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে প্রায় চার শতাধিক।
 

রিটেলেড নিউজ

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত


আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত


উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর