চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

কাতার বিশ্বকাপের দুই স্টেডিয়ামের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক    |    ১১:৪৫ এএম, ২০২১-১২-০১

কাতার বিশ্বকাপের দুই স্টেডিয়ামের উদ্বোধন

মঙ্গলবার উদ্বোধন করা হলো ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের জন্য নবনির্মিত দুইটি স্টেডিয়াম। ফিফা আরব কাপের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো কাতার বিশ্বকাপের দুই স্টেডিয়াম আল বায়েত ও স্টেডিয়াম ৯৭৪; যা রাস আবু আবুদ স্টেডিয়াম নামেও পরিচিত। আরব অঞ্চলের ১৬ দেশ নিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফিফা আরব কাপ। এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ হয়েছে আল বায়েত স্টেডিয়ামে, পরের ম্যাচটি খেলা হয়েছে স্টেডিয়াম ৯৭৪-এ। আগামী বছর কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে আল বায়েত স্টেডিয়ামে। ৬০ হাজার ধারণক্ষমতাবিশিষ্ট এই আল বায়েত স্টেডিয়ামের প্রথম ম্যাচে লড়েছে স্বাগতিক কাতার ও বাহরাইন। যেখানে ১-০ গোলে জিতেছে কাতার। আর ৪০ হাজার ধারণক্ষমতাবিশিষ্ট স্টেডিয়াম ৯৭৪-এ হওয়া প্রথম ম্যাচটিতে সিরিয়াকে ২-১ গোলে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
আল বায়েত স্টেডিয়ামের উদ্বোধন ঘোষণা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি স্টেডিয়ামের পাশাপাশি ফিফা আরব কাপেরও উদ্বোধন ঘোষণা করেছেন। আল বায়েত স্টেডিয়ামের খানিক পরই উদ্বোধন করা হয় স্টেডিয়াম ৯৭৪। কাতার বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচসহ মোট নয়টি ম্যাচ হবে আল বায়েত স্টেডিয়ামে। চলতি আরব কাপের ফাইনালসহ পাঁচটি ম্যাচ হবে এই মাঠে। অন্যদিকে স্টেডিয়াম ৯৭৪-এ হবে বিশ্বকাপের সাতটি ম্যাচ। আর ফিফা আরব কাপের তৃতীয় স্থান নির্ধারণীসহ মোট ছয়টি ম্যাচের ভেন্যু এই মাঠ। আল বায়েত ও স্টেডিয়াম ৯৭৪-র উদ্বোধনের পর কাতার বিশ্বকাপের আট স্টেডিয়ামের মধ্যে এখন শুধুমাত্র লুসাইল স্টেডিয়ামটির উন্মোচন বাকি রইলো। এরই মধ্যে কাজ শেষ হয়ে গেছে লুসাইল স্টেডিয়ামের। শিগগিরই এই স্টেডিয়ামের উদ্বোধন ঘোষণা করার পরিকল্পনা রয়েছে বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষের। উল্লেখ্য, ফিফা আরব কাপে অংশগ্রহণকারী ১৬ দেশ হলো আলজেরিয়া, বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, মাউরিতানিয়া, মরোক্কো, ওমান, ফিলিস্তিন, সৌদি আরব, কাতার, সুদান, সিরিয়া, তিউনিশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর