শিরোনাম
বিনোদন ডেস্ক | ০৫:২৮ পিএম, ২০২২-০৩-১৭
নারীরা স্বাস্থ্য নিয়ে সচেতন থাকলেও পুরুষেরা এখনো এই ব্যাপারে উদাসীন। এমনকি সমাজে এখনো একটি কথা প্রচলিত যে, পুরুষ মানুষ অনেক বেশি শক্তিশালী হয়। তাই তাদের নিয়ে ভাবার এতটাও প্রয়োজন নেই। তবে এই ধারণা কিন্তু পুরোপুরিই ভুল। এই সামান্য অবহেলার কারণে পুরুষের নানা স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। তাই তাদেরও শরীর ও মনের স্বাস্থ্য ভালো রাখা খুবই জরুরি।
পরিবারের পুরুষ সদস্যরা তুলনামূলক কায়িক পরিশ্রম একটু বেশি করেন। এতে তাদের শক্তি ক্ষয়ও হয় অনেক বেশি। এছাড়াও অনেকে মদ্যপান, ধূমপান বা অন্যান্য নেশার আসক্ত থাকেন। ফলে দেখা দিতে পারে ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, স্ট্রোক, হৃদরোগ, ক্যানসারসহ নানা রোগ ব্যাধি।
এসব থেকে বাঁচতে অবশ্যই আপনাকে ডায়েটে নজর দিতে হবে। শরীরে স্ট্যামিনা বাড়ায় এমন সব খাবার রাখুন ডায়েটে। চলুন জেনে নেওয়া এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো পুরুষের স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে-
× মুরগির মাংস
মুরগির মাংস প্রোটিনের খুব ভালো উৎস। শরীর ভালো রাখতে গেলে খেতে হবে প্রোটিন। তাই প্রতিটি পুরুষ মানুষের উচিত ডায়েটে মুরগির মাংস রাখা।
× চেরি
চেরিতে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ। ফলে ব্যথা কমাতে খেতে পারে চেরি ফল।
× চকলেট
চকলেট আপনার রক্তচাপ কমাতে পারে। সব ধরনের চকোলেটের মধ্যে ডার্ক চকলেটে বেশি ভালো।
× মিক্সড ভেজিটেবল
সবজির কোনো বিকল্প নেই। এর মধ্যে থাকা ভালো পরিমাণে ভিটামিন ও মিনারেল শরীর ভালো রাখতে পারে। এমনকি এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট বিভিন্ন রোগ থেকে দূর রাখবে আপনাকে।
× কফি
কফির মধ্যে রয়েছে ক্যাফিন। এই ক্যাফিন শরীরকে চাঙ্গা রাখে। এমনকি মন ভালো রাখা থেকে শুরু করে মাথাব্যথা দূর করার মতো কাজও করতে পারে কফি। তবে দিনে ২-৩ কাপের বেশি কফি খেতে যাবেন না। তাতে সমস্যা বাড়তে পারে।
× ফ্যাটি ফিশ
মাংসের ফ্যাট শরীরের জন্য ক্ষতিকর হলেও মাছের ফ্যাট খাওয়া ভালো। বিশেষ করে সামুদ্রিক মাছের ফ্যাট হার্টের রোগের ঝুঁকি কমায়।
× আদা
শুধু মসলা হিসেবে নয়, প্রাচীন আয়ুর্বেদে আদার ব্যবহার হয়ে আসছে। আদার মধ্যে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। পাশাপাশি আদাতে থাকা অন্যান্য পুষ্টি উপদান শরীরকে নানা সমস্যা থেকে বাঁচায়।
× দুধ ও দই
দুধে রয়েছে ভালো পরিমাণে প্রোটিন। এছাড়া ভিটামিন এ, ক্যালশিয়াম ও অন্যান্য পুষ্টিগুণ সমৃদ্ধ এই পানীয় আপনার শরীর সুস্থ রাখতে পারে। এবার দুধের পাশাপাশি দইও আপনাকে খেতে হবে। কারণ দইতে থাকা ভালো পরিমাণে প্রোবায়োটিক অনেক সমস্যার করতে পারে সমাধান।
× কলা
কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এই পটাশিয়াম পারে পেশি ও হাড়ের সমস্যা দূর করতে। পাশাপাশি কলা খেলে শরীররে মেলে ভালো পরিমাণে শক্তি। ব্লাডপ্রেশার কমাতেও আপনার হাতিয়ার হতে পারে কলা।
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ স...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে স...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬...বিস্তারিত
বিনোদন ডেস্ক : টানা পাঁচ বছর প্রেমের পর চলতি বছরের এপ্রিলে রণবীর কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আলিয়া ভাট। বি...বিস্তারিত
বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তার নতুন সিনেমা ‘যাও পাখি বল...বিস্তারিত
বিনোদন ডেস্ক : অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় হাসপাতলে ভর্তি হয়েছেন। শনিবার রাতে রাজধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited