চট্টগ্রাম   বুধবার, ২৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

রংপুরের পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই

অনলাইন ডেস্ক:    |    ১০:১৯ পিএম, ২০২৬-০৮-২৫

রংপুরের পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই

রংপুরের পীরগঞ্জে অটোরিকশার গতিরোধ করে এক স্কুলশিক্ষিকার সঙ্গে থাকা শিশুর গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২৪ আগস্ট বিকেলে ওই শিক্ষিকা কয়েকজন সহকর্মীর সঙ্গে অটোরিকশাযোগে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে পীরগঞ্জ থানাধীন মকিমপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করে।

এ সময় তাদের সঙ্গে থাকা এক শিশুর গলায় ধারালো ছুরি ধরে ভয়ভীতি দেখানো হয়। পরে ওই শিক্ষিকার গলায় থাকা প্রায় ১ ভরি ১ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় তারা। চেইনটির আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষিকা পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। পরে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

তথ্যসূত্র:
১। পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই
– https://tinyurl.com/nrud5c3n

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পাশাপাশি দক্ষতা ও আত্মনির্ভরশীলতায় জোর

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পাশাপাশি দক্ষতা ও আত্মনির্ভরশীলতায় জোর

অনলাইন ডেস্ক: : একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ওটেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক...বিস্তারিত

নিলাম অযোগ্য খেজুর-কমলাসহ ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস

নিলাম অযোগ্য খেজুর-কমলাসহ ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : চট্টগ্রাম বন্দরে নিলাম অযোগ্য খেজুর-কমলাসহ ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হয়।  চট্টগ্রাম বন্দরে দ...বিস্তারিত

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ পুলিশের এএসআই ও তার সহযোগী গ্রেপ্তার

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ পুলিশের এএসআই ও তার সহযোগী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: : রাজধানীর দক্ষিণখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ...বিস্তারিত

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আমাদের ডেস্ক : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত

বিএনপি কার্যালয়ের সামনে বিশাল ময়লার স্তূপ, বাক্সটি সরানোর জোর দাবি

বিএনপি কার্যালয়ের সামনে বিশাল ময়লার স্তূপ, বাক্সটি সরানোর জোর দাবি

আমাদের ডেস্ক : : চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মহানগর কার্যালয়ের সামনে দ...বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির আসাদ আবেদীন জয় 

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির আসাদ আবেদীন জয় 

অনলাইন ডেস্ক: : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই পরি...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর