শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১০:৫৪ এএম, ২০২২-০২-২৮
রাশিয়ার হামলায় বিশ্বের বৃহত্তম প্লেন অ্যান্টোনভ আন- ২২৫ মারিয়া ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। কিয়েভের কাছে হোস্তমেলে আন্তোনভ বিমানঘাঁটির কাছে এ প্লেনটি ধ্বংস হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ার) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার এক টুইটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
টুইটারে দিমিত্রি কুলেবা বলেন, এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ এএন-২২৫ “ম্রিয়া” (ইউক্রেনীয় ভাষায় এর অর্থ স্বপ্ন)। রাশিয়া হয়তো আমাদের স্বপ্ন ধ্বংস করেছে। তবে একটি শক্তিশালী, স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্র নিয়ে আমাদের স্বপ্নকে তারা কখনো ধ্বংস করতে পারবে না।
প্লেনটি সোভিয়েত ইউনিয়নের শেষ বছরে ডিজাইন ও তৈরি করা হয়েছিল। এটি মহাকাশগামী যান পরিবহনের জন্য নির্মিত হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে খুব কমই আকাশে নিয়ে যাওয়া হয়েছে।
২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা শুরু করে রাশিয়া। এর একদিন পরই কিয়েভে প্রবেশ করে রুশ বাহিনী।
এদিকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দেশটির চারটি শহর দখল করেছে রাশিয়া। এর মধ্যে রোববার তিনটি শহর দখল করেন রুশ সৈন্যরা।
এছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়ার পর দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ সেনাদের তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। রাজধানী কিয়েভেও লড়াই চলছে।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited