শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১০:২৮ এএম, ২০২২-০৩-১৪
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আরেক দফা আলোচনা হতে যাচ্ছে সোমবার (১৪ মার্চ)। এবারের বৈঠককে সামনে রেখে দেশ দুইটির মধ্যে প্রত্যাশা অনেক বেড়েছে। তবে আগের বৈঠকগুলো থেকে কার্যকর কোনো পদক্ষেপ বেরিয়ে আসেনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার মধ্যস্থতাকারী ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।তাছাড়া ইউক্রেনের মধ্যস্থতাকারী ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকও বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে পোডোলিয়াক জানিয়েছেন, রাশিয়া পারস্পরিক সমঝোতারভিত্তিতে ইতিবাচক সিদ্ধান্ত নিতে শুরু করেছে।
সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে তিনি আরও বলেন, রাশিয়া এখন তার চারপাশের বিশ্বকে অনেক বেশি উপলব্ধি করছে। সারা বিশ্ব ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে ও তারা কিয়েভের প্রতি অনেক বেশি সংবেদনশীল, যা যুদ্ধক্ষেত্রে প্রমাণিত হয়েছে। রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধও তাদের ভাবাচ্ছে।
এদিকে, স্থানীয় সময় রোববার প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তার প্রতিনিধিদল প্রতিদিন রাশিয়ান প্রতিপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited