শিরোনাম
বিনোদন ডেস্ক | ০৬:২৯ পিএম, ২০২১-১২-১৫
সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালের ১৪ জুন তার ভক্ত অনুরাগীদের বেদনার জোয়ারে ভাসিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন এ অভিনেতা। বলিউডের ‘ধোনি’ খ্যাত রাজপুতের শেষ সিনেমা ‘ছিছোরে’ ২০২২ সালের ৭ জানুয়ারি চীনে মুক্তি পাবে।সিনেমার পরিচালক নীতেশ তিওয়ারি এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগেও ভারতের বেশ কয়েকটি সিনেমা চীনে মুক্তি পেয়ে কয়েক শত কোটি টাকার ব্যবসা করেছে। নীতেশ তিওয়ারি পরিচালিত আমির খানের 'দঙ্গল' (২০১৬) চীনের বক্স অফিসে ১০০০ কোটি রুপির বেশি আয় করেছিল।দঙ্গল-এর পরে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘ছিছোরে' যেমন প্রশংসা কুড়িয়েছে তেমনি সবাইকে বিনোদিত করেছে। বলিউডের বক্স অফিসে ১৫৩.০৯ কোটি রুপি সংগ্রহ করতে সক্ষম হয়েছিল সিনেমাটি।সেই সাফল্য নিয়ে এখন চীনের ১০০টিরও বেশি শহরে ১১,০০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।সুশান্ত সিং রাজপুত ছাড়াও 'ছিছোরে'- তে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা, তাহির রাজ ভাসিন, প্রতীক বব্বর, তুষার পান্ডে, নবীন পলিশেট্টি, তুষার পান্ডে এবং সহর্ষ কুমার শুক্লা।মহামারীর পরে চীনে মুক্তি পাওয়া প্রথম ভারতীয় ছবি হবে 'ছিছোরে'।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited