চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নেদারল্যান্ডস হারালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক    |    ১১:৩২ এএম, ২০২২-০৮-১৭

নেদারল্যান্ডস হারালো পাকিস্তান

ম্যাচে আগে ব্যাট করে ফাখর জামানের সেঞ্চুরিতে ৩১৪ রানের সংগ্রহ দাঁড় করেছিল পাকিস্তান। জবাবে নেদারল্যান্ডস থেমেছে ২৯৮ রানে। বিক্রমজিত সিং, টম কুপার ও স্কট এডওয়ার্ডস ফিফটি হাঁকিয়েও দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি নেদারল্যান্ডস।

৩১৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ডাচরা। সেখান থেকে চতুর্থ উইকেটে ৯৭ রান যোগ করেন বিক্রমজিত ও কুপার। এ জুটিতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ডাচরা। মাত্র ৫৪ বলে ৬৫ রান করে আউট হন কুপার।

এরপর বিক্রমজিত ফেরেন ৯৮ বলে ৬৫ রানের ইনিংস খেলে। শেষ দশ ওভারে ৫ উইকেট হাতে রেখে ৯৪ রান বাকি থাকে নেদারল্যান্ডসের। যা করার জন্য উইকেটে ছিলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তিনি প্রাণপন চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি।

শেষ পর্যন্ত ৬০ বলে ৭১ রানের ইনিংস খেলে অপরাজিতই থেকে যান স্কট। পাকিস্তানের পক্ষে তিনটি করে উইকেট নেন হারিস রউফ ও নাসিম শাহ। এর আগে রটেরড্রামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে পাকিস্তান। ১০৯ বলে ১০৯ রান করেন ওপেনার ফাখর জামান। ১২টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কারে মার মারেন তিনি।

আরেক ওপেনার ইমাম-উল হক শুরুতেই ১৯ বলে মাত্র ২ রান করে আউট হয়ে যান। এরপর ৮৫ বলে ৭৪ রান করেন অধিনায়ক বাবর আজম। ৬টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি। এরপর মোহাম্মদ রিজওয়ান ১৪, খুশদিল শাহ ২১ রান করে আউট হন। ২৮ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন শাদাব খান। ৪টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। মোহাম্মদ নওয়াজ ৪ রান করে আউট হন। ১৬ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন আগা সালমান। নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট নেন লোগান ফন বিক এবং বাস ডি লিড। ১ উইকেট নেন ভিভিয়ান কিংমা।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর