চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পাকিস্তান সফরের সূচি ঘোষণার পর ‘অস্বস্তি’তে অসি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক    |    ০৬:৩৬ পিএম, ২০২১-১১-০৯

পাকিস্তান সফরের সূচি ঘোষণার পর ‘অস্বস্তি’তে অসি ক্রিকেটাররা


প্রায় দুই যুগ পর পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। সোমবার এ সফরের পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পূর্ণাঙ্গ এই সফরে তিন টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অসিরা।কেনো মাঝের এতো দীর্ঘ সময় পাকিস্তান সফরে যায়নি অস্ট্রেলিয়া ক্রিকেট দল, এ বিষয়ে অস্ট্রেলিয়ান এক রেডিওতে মুখ খুলেছে দেশটির টেস্ট অধিনায়ক টিম পেইন। তার মতে, এখনও অনেক ক্রিকেটার পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে অস্বস্তিবোধ করতে পারেন। তিনি বলেছেন, ‘যদি আমরা সম্পূর্ণ সৎ হই, তবে এমন কয়েকজন থাকতে পারে যারা নির্বিশেষে (পাকিস্তান সফরে) যেতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। এছাড়া অনেকে হয়তো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেবে। বাকিরাও আরও বেশি তথ্য জানতে চাইবে।’ পেইন আরও যোগ করেন, ‘অন্যান্য দেশে ভ্রমণে যাওয়ার আগেও এমনটি হয়েছিল। আবার এমন কিছু সমস্যা আছে যা আমি নিশ্চিত মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা এটি নিয়ে শিগগিরই আলোচনা করবো। তখন সবাই সঠিক উত্তর পাবে এবং স্বাচ্ছন্দ্যবোধ করবে। তারপরে আমরা আশা করি আমাদের পক্ষে সেরা দল পাবো।’ প্রায় চার বছর আগে ২০১৭ সালে নিজেদের ঘরের মাঠে বিশ্ব একাদশের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ আয়োজন করেছিল পাকিস্তান। সেই সিরিজের বিশ্ব একাদশে ডাক পেয়েছিলেন অসি অধিনায়ক। পাকিস্তানে তার সেই সফরের কথা স্মরণ করে বলেন, ‘সেই সফরে আমাদের যে নিরাপত্তা ছিল তা আমি আমার জীবনে দেখা সেরা নিরাপত্তা ব্যবস্থা। আমাদের মাথার ওপর হেলিকপ্টার ছিল, আমাদের চারপাশে পাঁচ কিলোমিটার রাস্তা বন্ধ ছিল, প্রতি কিলোমিটারে চেকপয়েন্ট ছিল- এটি অসাধারণ নিরাপত্তা ছিল।’ তিনি শেষ করার আগে আরও বলেন, ‘আপনি যে বিষয়টি দেখছেন এবং নিজের কাছে ভাবছেন যে এটি প্রয়োজনীয় হতে পারে। তবে তা অনেক সময় বিরক্তিকরও। আক্ষরিক অর্থে বাসের ২০-৩০ মিটার উপরে কয়েকটি হেলিকপ্টার আপনার জন্য সান্ত্বনাদায়ক কিন্তু একইসঙ্গে বিরক্তিকর ছিল।’

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর