শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৬:০৭ পিএম, ২০২২-০৩-১০
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিলেও দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেলো ভারতের মেয়েরা। হ্যামিল্টনে দিবারাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬২ রানের বড় ব্যবধানে হেরেছে মিথালি রাজের দল। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড নারী দল। জবাবে ইনিংসের ২০ বল বাকি থাকতে ১৯৮ রানেই গুটিয়ে যায় ভারত।
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং দেওয়ার সিদ্ধান্তই যেন কাল হয়েছে ভারতের। সুজি বেটস শুরুতে রানআউট হয়ে ফিরলেও পরে টপ অর্ডারের বাকি ব্যাটাররা সবাই রান পেয়েছেন।
তবে দলকে মূলত লড়াকু পুঁজি এনে দেওয়ার বড় কৃতিত্ব চার নম্বরে নামা অ্যামি সাথারওয়েটের। ৮৪ বলে ৯ বাউন্ডারিতে ৭৫ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন তিনি। এছাড়া এমেলিয়া কের ৫০, ক্যাটে মারটিন ৪১ আর অধিনায়ক সোফি ডিভাইনের ব্যাট থেকে আসে ৩৫ রান।
ভারতের পূজা ভাসত্রাকার ১০ ওভারে ৩৪ রানে নেন ৪টি উইকেট। ২ উইকেট নেন রাজেশ্বরী গাঁইকদ।
জবাবে ৯৭ রানের মধ্যে ইনিংসের অর্ধেকটা খুইয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ভারত। পাঁচ নম্বরে নেমে অভিজ্ঞ হারমানপ্রিত কাউর ৬৩ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিনিই বলতে গেলে একা যা একটু লড়েছেন। কিন্তু দলকে জেতানোর মতো অবস্থায় নিয়ে যেতে পারেননি।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited