শিরোনাম
ঢাকা অফিস :: | ০১:০৭ পিএম, ২০২২-০২-২২
বর্তমান আওয়ামী লীগ সরকার জ্ঞানভিত্তিক, আধুনিক রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা অর্জন করেছি স্বাধীনতা। জাতির পিতা একটি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত,
সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেলক্ষ্যে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্কাউটসের আয়োজনে বিপি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ২২ ফেব্রুয়ারি বিশ্বের সঙ্গে মিলে বিপি দিবস উদ্যাপন হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। স্কাউটিং সংশ্লিষ্ট সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তিনি বলেন, আমাদের সরকার জাতীয় শিক্ষানীতি-২০১০ এর আলোকে মানসম্মত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন ও সংস্কৃতিমনস্ক তরুণ প্রজন্ম গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রম জোরদার করেছে এবং স্কাউটিং এরইমধ্যে গুরুত্বপূর্ণ সহশিক্ষা কার্যক্রম হিসেবে স্বীকৃত হয়েছে। স্কাউট সদস্যদের উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে স্বতঃস্ফূত অংশগ্রহণ দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখছে।
সরকারপ্রধান বলেন, আমাদের সরকার স্কাউটিং কার্যক্রম আরও ফলপ্রসূ করতে সহযোগিতা করে যাচ্ছে। আমার প্রত্যাশা, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত করতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে স্কাউটরা আত্মপ্রত্যয়ী হয়ে দেশ গঠনে ভূমিকা রাখবে। আমি বিপি দিবস উদ্যাপনের সার্বিক সাফল্য কামনা করছি।
অনলাইন ডেস্ক: : বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপনির্বাচন, পূজা, পুলিশ সুপার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদà§...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited