শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:১১ পিএম, ২০২২-০৬-০৯
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ব্যক্তিগত রিসোর্টে অবৈধভাবে তিনটি সিংহ রাখায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ৮০ লাখ ডলার জরিমানা করা হয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাজধানী রিয়াদের ওই রিসোর্টটিতে অবৈধভাবে সিংহ রাখার ঘটনাটি পরিবেশ নিরাপত্তাবিষয়ক বিশেষ বাহিনীর সঙ্গে বিষয়টির তদন্ত করে দেশটির জাতীয় বন্যপ্রাণী কেন্দ্র। এই কাজের মাধ্যমে দেশের পরিবেশ আইনকে ভঙ্গ করা হয়েছে বলে জানানো হয়।
জানা গেছে, দলটি প্রথমে সিংহগুলোকে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। এরপর এগুলোকে একটি প্রাণি সেবা কেন্দ্রে পাঠানো হয়েছে।
সৌদি পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় দেশের বন্যপ্রাণী সংরক্ষণের জন্য যেকোনো ধরনের শিকার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে। বাস্তবায়ন করা হচ্ছে আইন। যারা অবৈধভাবে শিকার করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
অবৈধ এসব কর্মকাণ্ডের জন্য মন্ত্রণালয়টি শাস্তির বিধান নির্দিষ্ট করেছে। এর মধ্যে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানার বিধানও রয়েছে।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited