শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৩:০২ পিএম, ২০২২-০৩-১৩
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে; যাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব।
র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালি পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।এরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকার মুকবুল আহম্মদের ছেলে হাফেজ আহম্মদ (৪০) একই এলাকার সৈয়দ আলমের স্ত্রী কামরুন নাহার সোমা (২২)।
বিল্লাল বলেন, চোরাইপথে মিয়ানমার থেকে বিদেশী মদ, বিয়ার ও সিগারেট মজুদ করার গোপন খবরে র্যাব ঘটনাস্থলে অভিযান চালায়। পরে ৫২ বোতল বিদেশী মদ, ২৮০ ক্যান বিয়ার, ১১ কার্টন বিদেশী সিগারেট ও একটি ১টি একনলা বন্দুকসহ হাফেজ ও কামরুনকে আটক করে। এ সময় সোমার স্বামী পালিয়ে যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited