শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০২:০১ পিএম, ২০২২-০১-২৭
যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন ক্রেমলিনের ডেপুটি চিফ অব স্টাফ দিমিত্রি কোজাক (বামে) ও ফ্রান্সে রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি মেশকোভ
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সেই উত্তেজনার মধ্যেই প্রথমবার দেশ দুটির প্রতিনিধিরা আলোচনায় বসেন।
বুধবার (২৬ জানুয়ারি) প্যারিসে আট ঘণ্টা আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশ দুটি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মস্কো টাইমস।
আলোচনায় অংশ নেয় ফ্রান্স এবং জার্মানিও। যুদ্ধবিরতির প্রস্তাবের প্রশংসা করে এক ফরাসি কূটনীতিক বলেছেন, এটা সবুজ সঙ্কেত।
আট ঘণ্টার ওই আলোচনা কঠিন ছিল বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিনিধি। দুই সপ্তাহ পর জার্মানির বার্লিনে আবারও আলোচনায় বসবে রাশিয়া ও ইউক্রেন।
ইউক্রেন সীমান্তে হাজার হাজার সৈন্য পাঠিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর দাবি, রাশিয়া আক্রমণ করে প্রতিবেশী দেশ ইউক্রেন দখলে নেবে। এই আক্রমণের বিরুদ্ধে অবস্থান জোরালো করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলো। তবে রাশিয়া বারবার এমন অভিযোগ অস্বীকার করেছে।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited