শিরোনাম
আমাদের ডেস্ক : | ১২:২৫ পিএম, ২০২১-১২-১২
কক্সবাজার: আজ ১২ ডিসেম্বর কক্সবাজার হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে স্থানীয় শহীদ দৌলত ময়দানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কক্সবাজারকে শক্রমুক্ত ঘোষণা করা হয়েছিল। এ সময় চারটি গাড়িযোগে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কক্সবাজার শহরে পৌঁছান ক্যাপ্টেন জয় বাংলা বাহিনীর বীর মুক্তিযোদ্ধারা। শহরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সকাল ১০টায় অনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন এবং শো ডাউন করে কক্সবাজারকে হানাদারমুক্ত ঘোষণা করেন তারা। এ সময় বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অব.) আবদুস ছোবাহান জয় বাংলা বাহিনীর অধিনায়ক কামাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হকসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা। এদিকে কক্সবাজার শত্রুমুক্ত হওয়ার মহান এই দিনটিতে উদযাপিত হচ্ছে ‘বিজয় পথে পথে’ শিরোনামে, বীর মুক্তিযোদ্ধা আঞ্চলিক মহাসমাবেশ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে নতুন করে জানবে তরুণ প্রজন্ম। কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক আমীন আল পারভেজ জানিয়েছেন, অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা তাদের সংগ্রামের দিনগুলোর স্মৃতিচারণা করবেন। মহাসমাবেশে মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ‘বিজয় পথে পথে’ শিরোনামে একটি দেশাত্মবোধক মৌলিক গান পরিবেশিত হবে। একই সঙ্গে থাকছে সুধীজন সম্মাননা, সংবর্ধনা, পুরস্কার বিতরণ। সবশেষে, কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মনমুগ্ধকর সাংস্কৃতিক অংশে দেশসেরা শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করবে, জনপ্রিয় ব্যান্ড দল, চিরকুট।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited