শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৩:২৩ পিএম, ২০২২-০১-১৯
কক্সবাজারের টেকনাফের নাফ নদের জালিয়ার দ্বীপ এলাকায় নৌকা থেকে চার কেজি ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৫০ হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়। বুধবার (১৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য জানিয়েছেন। সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বুধবার ভোরে মিয়ানমার থেকে নাফ নদ হয়ে মাদকের একটি বড় চালান জালিয়ার দ্বীপ সীমান্তে প্রবেশের খবরে বিজিবির দুটি টহল দল সেখানে অভিযান চালায়।
এতে একটি কাঠের নৌকা শূন্যরেখা অতিক্রম করে ওই এলাকা দিয়ে ঢোকার সময় বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। এ সময় নৌকাটি মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে বিজিবি টহল দল তাদের ধাওয়া করে। নৌকাটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে থামানোর চেষ্টা করলে চোরা কারবারীরা নদীতে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে নৌকাটি জব্দ করে তল্লাশির পর ক্রিস্টেল মেথ ও ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited