শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:৩২ পিএম, ২০২১-১২-০৬
ইরাকের উত্তরাঞ্চলের একটি গ্রামে জঙ্গি গোষ্ঠী আইএসের হামলায় কুর্দি বাহিনীর (পেশমার্গা) চার সদস্য ও একজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। স্থানীয় সময় রোববার (৫ ডিসেম্বর) কারা সালেম গ্রামে এ হামলার ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য। কুর্দি বাহিনীর পক্ষ থেকে এব বিবৃতিতে হতাহতের ঘটনা নিশ্চিত করা হলেও কতজন মারা গেছে তা স্পষ্ট করা হয়নি। গত ২৮ নভেম্বর ইরাকের উত্তরাঞ্চলের রাস্তার পাশে বোমা হামলায় কুর্দি বাহিনীর (পেশমার্গা) আরও পাঁচ সদস্য নিহত হন। আইএসের সঙ্গে সম্পৃক্তরা এ অঞ্চলে দায়েশ নামে পরিচিত। তারাই এ হামলা চালায় বলে পরে জানানো হয়। কুর্দি পেশমার্গাসহ ইরাকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় গোষ্ঠীটি। ২০১৭ সালে যুদ্ধক্ষেত্রে দায়েশ পরাজিত হওয়ার পর থেকে এ হামলার সংখ্যা বেড়ে যায়। ইরাকের কেন্দ্রীয় ও আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের মধ্যে বিরোধের জেরে দেশটির বিভিন্ন এলাকায় বিশেষ করে উত্তরাঞ্চলে দায়েশ স্লিপার সেলের মাধ্যমে সক্রিয় রয়েছে বলে জানা গেছে। দায়েশকে পরাজিত করা হয়েছে এমন ঘোষণা দিয়ে এরই মধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে তাদের মিশন শেষ করার ঘোষণা দিয়েছে। চলতি বছরের এ মাসের শেষ দিকে ইরাক থেকে সেনা প্রত্যাহার করার কথা মার্কিন নেতৃত্বাধীন জোটের। বর্তমানে ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে, যারে আইএস জঙ্গি গোষ্ঠীকে মোকাবিলায় দেশটির নিরাপত্তা বাহিনীকে সহায়তা করছে।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited