শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৪:৩৫ পিএম, ২০২২-০৩-১৫
প্রথম ইনিংসেই ৪০৮ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। চাইলে পাকিস্তানকে সহজেই ফলোঅন করাতে পারতো। কিন্তু করাচি টেস্টে তৃতীয় দিনের শেষ বিকেলে ফের ব্যাটিংয়ে নেমে যায় প্যাট কামিন্সের দল।
তৃতীয় দিনের খেলা শেষে ১৭ ওভারে ১ উইকেটে করে ৮১ রান। চতুর্থ দিনের সকালে আর মাত্র ৩৩ বল খেলেই ইনিংস ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া, ২ উইকেটে ৯৭ রান তুলেই।
আগের দিন ডেভিড ওয়ার্নার আউট হয়েছিলেন ৭ রান করে। তারপর জুটি গড়েন উসমান খাজা আর মার্নাস লাবুশেন। চতুর্থ দিনের সকালে লাবুশেনকে (৪৪) শাহিন শাহ আফ্রিদি বোল্ড করার সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করে দিয়েছেন অসি অধিনায়ক কামিন্স। ৪৪ রানে অপরাজিত থাকেন খাজা।
চতুর্থ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৫০৭ রানের। জিততে হলে বিশ্বরেকর্ডই গড়তে হবে স্বাগতিকদের। ড্র করতে হলেও টিকতে হবে প্রায় ছয়টি সেশন। যা আপাতদৃষ্টিতে মোটেই বাস্তবসম্মত মনে হচ্ছে না।
দলীয় ২ রানের মাথায় নাথান লিয়নের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে গেছেন ইমাম-উল-হক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১০ রান। আবদুল্লাহ শফিক ৮ আর আজহার আলি ১ রানে অপরাজিত আছেন।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে উসমান খাজার বড় সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ৫৫৬ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে ১৪৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস।
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে নতুন ধরনের ক্রিকেট খেলতে চাইছে বাংলাদেশ। নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited