চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

২০ জুনের মধ্যে কুমিল্লা সিটি নির্বাচন: ইসি

ঢাকা অফিস ::    |    ০২:৫২ পিএম, ২০২২-০৪-০৫

২০ জুনের মধ্যে কুমিল্লা সিটি নির্বাচন: ইসি

নির্ধারিত সময়ের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন করতে পারছে না কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। মঙ্গলবার (৫ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। 

সচিব বলেন, চলতি মাসের শেষের দিকে কমিশনের দ্বিতীয় সভায় কুমিল্লা সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচন হবে ২০ জুনের মধ্যে। তিনি বলেন, সীমানা সংক্রান্ত কোনো জটিলতা আছে কি না সেটি জানার জন্য গত ৭ মার্চ আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেই। এরপর ৩০ মার্চ আমরা এ বিষয়ে আবারও চিঠি দিলে ৪ এপ্রিল মন্ত্রণালয় জানায় যে, এই সিটিতে নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই।

তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। তাই ইভিএমের জন্য প্রস্তুতির বিষয় আছে। সে জন্য এটি ১৬ মে’র মধ্যে করা যাচ্ছে না। এজন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে এটি ২০ জুনের মধ্যে করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে সেখানে মেয়র দায়িত্ব পালন করবেন নাকি প্রশাসক বসবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয় দেখবে। 

ইসি কর্মকর্তারা জানান, এই সিটিতে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ মে। আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। সেই অনুযায়ী এই সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। সেদিক থেকে গত ১৬ নভেম্বর এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে।

দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে এ সিটিতে পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে আয়তন বাড়ানো হয় প্রায় তিনগুণ। এতে দেখা দেয় সীমানা জটিলতা। বর্তমানে এই সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে।

এই সিটি করপোরেশন গঠনের পর থেকে মেয়র পদে রয়েছেন মনিরুল হক সাক্কু। গত নির্বাচনে এই সিটিতে ১০৩টি কেন্দ্র ছিল। ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।

রিটেলেড নিউজ

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত


বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত


চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনে মুখোশধারীদের হামলায় দুই লোকো মাস্টার আহত

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনে মুখোশধারীদের হামলায় দুই লোকো মাস্টার আহত

নিজস্ব প্রতিবেদক : চিত্তরঞ্জন সাহা চিতু: চুয়াডাঙ্গা প্রতিনিধি চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা প্রতিনিধি আমরা চা...বিস্তারিত


চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত


উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত


উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর