শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১২ এএম, ২০২১-০৬-১০
গাজী মোহাম্মদ আবু তাহেরঃ
কক্সবাজারের মহেশখালী কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী বদরখালীর প্রধান সড়কের পশ্চিম পাশে সরকারী খাস জমিতে দোকান নির্মানকাজ বন্ধ করে দিয়েছে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।
আজ বুধবার (৯ জুন) বিকেল আনুমানিক ৫ ঘটিকার সময় কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী বদরখালী প্রধান সড়কের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করেন-
উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।
সুত্রে জানা যায় ,প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে উত্তর নলবিলার প্রভাবশালী ভুমিদস্যু অরুণ কান্তি বড়ুয়ার পুত্র মাষ্টার ছদির বড়ুয়া ও কালা বড়ুয়ার পুত্র সুবদি বড়ুয়া সরকারী খাস জমি দখল করে দোকান নির্মাণ করার খবর পেয়ে দ্রুত
এ অভিযান পরিচালনা করেন মহেশখালীর সহকারী কমিশনার ( ভূমি ) এস এম আলমগীর।
মহেশখালী সহকারী কমিশনার ( ভূমি ) এস এম আলমগীর জানান,
মহেশখালীর কোথাও সরকারী জমি দখল কিংবা অবৈধ স্থাপনা নির্মাণ করলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এসময় তিনি সরকারী জমি উদ্ধারে স্থানীয়দের সহযােগীতা কামনা করেন।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited