চট্টগ্রাম   শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কওমি মাদরাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানে প্রশিক্ষণের পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:    |    ০৯:০৩ পিএম, ২০২৬-০৯-০২

কওমি মাদরাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানে প্রশিক্ষণের পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রী

কওমি মাদরাসার শিক্ষার্থীদের দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য দেশে এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা সরকার গ্রহণ করছে।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে প্রথম আধা ঘণ্টায় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে চারটি লিখিত প্রশ্ন ও ছয়টি সম্পূরক প্রশ্নের সরাসরি জবাব দেন প্রধানমন্ত্রী।

মনিরুল হক চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সকল কওমি মাদরাসার সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ২০০৬ সালে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ‘কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ’ নামে একটি স্থায়ী প্রতিষ্ঠান গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীন ‘কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদান আইন, ২০১৮’ প্রণয়ন করে ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এগুলো হচ্ছে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ।’

প্রধানমন্ত্রী জানান, গত ২৩ জুন ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ সংশোধন করে সহকারী মৌলভী (ক্বারী) এবং ইবতেদায়ী ক্বারী পদে নিয়োগের কাম্য যোগ্যতা হিসেবে ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সনদকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ওই দুটি পদে কওমি মাদরাসায় দাওরায়ে হাদিস (তাকমীল) ডিগ্রিসহ ইলমে কিরাআত বা হিফজুল কোরআন সনদপ্রাপ্তদের নিয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে।

লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়ার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার ধারণা আছে যে, আমাদের যেটা রেগুলার সিলেবাস আছে, সেটার মধ্যে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আছে। তবে অবশ্যই এটাকে আমরা আরো কীভাবে ডেভেলপ করা যায়, নিশ্চয়ই সেটিকে পর্যালোচনা করতে পারি।’

ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ প্রসঙ্গে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদ সদস্য, আপনি যদি আমাকে একটু আলাদা নোটিশ দেন, আমি পুরো বিষয়টি সঠিকভাবে খোঁজখবর করে সংসদের সামনে উপস্থাপন করবো।’

--------------------------------------------------------
তথ্যসূত্র:
--https://surl.li/wgdlbc

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


তা'লিমুল কুরআন ফাউন্ডেশনের প্রতিনিধি সমাবেশে জেলা আমীর আনোয়ারী 

তা'লিমুল কুরআন ফাউন্ডেশনের প্রতিনিধি সমাবেশে জেলা আমীর আনোয়ারী 

আমাদের ডেস্ক : : কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও জেলা তা'লিমুল কুরআন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলা...বিস্তারিত


বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালী 

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালী 

আমাদের ডেস্ক : : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় র‍্যালী প...বিস্তারিত


কক্সবাজারে পিআইবির ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কক্সবাজারে পিআইবির ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

অনলাইন ডেস্ক: : সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সাংবা...বিস্তারিত


বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত


সরকারি নিবন্ধন পেলো কক্সবাজার ফিল্ম সোসাইটি

সরকারি নিবন্ধন পেলো কক্সবাজার ফিল্ম সোসাইটি

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   নিজস্ব প্রতিবেদক: পর্যটন নগরী কক্সবাজারে চলচ্চিত্রচর্চা ও সুস্থ সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর