চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সুকুমারের দীর্ঘ এক বছরের পরিকল্পনায় পোপন ধর কে হত্যা!

আয়াছ রনি    |    ১১:২০ পিএম, ২০২৫-০৬-০১

সুকুমারের দীর্ঘ এক বছরের পরিকল্পনায় পোপন ধর কে হত্যা!

  • রামুতে লাশের মূল্য ৪০ লাখ টাকা নির্ধারণ করে মিমাংসা, ঘটনায় জড়িত নেই এমন দুই জনকে আসামি করে থানায় এজাহার!
  • ঘটনার চার সাপ্তাহ পার হলেও রামু থানায় মামলা হয়নি।রহস্য জনক কারণে পুলিশের খাতায় হত্যার কোন তথ্য নেয়। হত্যার মত ঘটনা ও আইনশৃঙ্খলা অবনতি হলেও রামু থানা পুলিশ কিছু জানে না।
  • পরবর্তী ২য় পর্বে সুকুমার স্বর্ণের দোকানের শ্রমিক থেকে কিভাবে চারটি স্বর্ণের দোকানের মালিক ও শত কোটি টাকার মালিক হওয়ার পিছনের তথ্য নিয়ে প্রতিবেদন।
  • আমাদের অনুসন্ধানের তৃতীয় পর্বে রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক ও মেম্বার এরশাদের সাথে হত্যার মাস্টার মাইন্ড সুকুমারের পক্ষে ভূমিকা নিয়ে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হবে।

কক্সবাজারের রামুর রাজারকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পূর্ব ঘটনার জেরে ২ মে সুকুমার ধরের পরিকল্পনায় কয়েক জন স্থানীয় সন্ত্রাসী একত্রে দেশিয় অস্ত্র নিয়ে পোপান ধর কে মারাত্মক ভাবে আঘাত করে রাস্তায় ফেলে রাখে। পরে পোপন ধরের বাড়ির লোকজন আহত পোপন ধর কে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া জন্য নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ আহত পোপন ধরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করে। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসারত অবস্থায় ১৯ মে আহত পোপন ধর মৃত্যুবরণ করে। প্রতিবেদকের হাতে আসা এজাহারের কপিতে ঘটনায় জড়িত আসামি ও স্বাক্ষীরা হলেন-আসামীগণের নাম ও ঠিকানা: ১। সুকুমার ধর (৩৫) পিতা- মৃত অনীল ধর, সাং- রাজারকুল, ধরপাড়া, ১নং ওয়ার্ড, ২। সন্তোষ ধর (৪০) পিতা- মৃত বিষ্টপদ ধর, সাং- পূর্ব উমখালী, ধর পাড়া, ৪নং ওয়ার্ড, ৩। অজিত ধর (৬০) পিতা- সুধাংশু ধর, ৪। তাপষ ধর (২৯) পিতা- মৃত অনিল চন্দ্র ধর, সাং- রাজারকুল, ১নং ওয়ার্ড, ৫। প্রভু ধন (৬৫) পিতা- মৃত ললিত কান্ত ধর, সাং- রাজারকুল ১নং ওয়ার্ড, ৬। টুংকু ধর (৩০) পিতা-মৃত বিষ্টপদ ধর, সাং- পূর্ব উমখালী, ধর পাড়া, ৪নং ওয়ার্ড, ৭। দীপক ধর (৩০) পিতা- মৃত অনিল ধর, সাং- রাজারকুল, ধরপাড়া, ১নং ওয়ার্ড, ৮। লক্ষণ ধর (২৭) পিতা- মৃত বিষ্টপদ ধর, ৯। অষ্টম ধর (২৮) পিতা- মৃত সমীর ধর, ১০। রাখাল শর্মা (৩৫) পিতা- মৃত প্রফুল্ল শর্মা, ১১। সজীব শর্মা (২৫) পিতা- রাখার শর্মা, সর্বসাং- পূর্ব উমখালী, ধর পাড়া, ৪নং ওয়ার্ড, ১২। বাবু পাল (২৫) পিতা- বিপল পাল, সাং- মহেশখালী, কক্সবাজার। ১৩। সোনা রাম ধর, পিতা- মৃত সুধাংশু ধর, ১৪। শয়ন ধর (৩৫) পিতা- মতি রঞ্জন ধর, উভয়সাং- পূর্ব উমখালী ধর পাড়া, ১৫। শিমুল ধর (২০) পিতা- সুদর্শন, সাং- উমখালী, ৩নং ওয়ার্ড, সর্বথানা- রামু, জেলা- কক্সবাজার সহ অজ্ঞাতনামা আরও আছে। সাক্ষীগণের নাম ও ঠিকানা: ১। বাদী, ২। উপসনা ধর (৩০) স্বামী- ধর ধর, সাং- পূর্ব উমখালী, ধর পাড়া, ৩। ধন ধর (৪০) পিতা- মৃত নন্দ কুমার, সর্বসাং- পূর্ব উমখালী, ধর পাড়া, ৪। প্রার্থনা ধর (৩০) পিতা- দয়াল হরি ধর, সাং- ফতেখাঁরকুল, ধর পাড়া, ৫। বাবুল ধর (৬৭) পিতা- মৃত শ্রী রাম ধর, ৬। মিটন ধর (৪০) পিতা- বাবুল ধর, উভয়সাং- ১নং ওয়ার্ড, ৭নং রাজারকুল ইউপি, থানা-রামু, জেলা- কক্সবাজারসহ আরো আছে। সরেজমিনে দেখা যায় - রামুর রাজারকুলে লাশ নিয়ে আসলে পোপান ধরের বউ ও ভাইবোনদের কে আপোষ করার জন্য স্থানীয় লোকজন সহ চেয়ারম্যান মেম্বার দফায় দফায় শ্মশানে বৈঠক করে লাশের দরদাম ঠিক করার জন্য।  ঐ দিন রাতে স্থানীয় চেয়ারম্যান মেম্বার সহ হিন্দু সম্প্রদায়ের সমাজ নেতারা এক প্রকার পোপান ধরের আত্মীয়দের বাধ্য করিয়ে চুক্তি করে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করে মিমাংসা করে শ্মশানে হিন্দু রীতিতে রাত ১টায় লাশের সৎকার কাজ শেষ করে। হত্যার মত ঘটনা দামাচাপা দেয়ার সংবাদ পেয়ে প্রতিবেদক একটি টিম নিয়ে পোপান ধরের বাড়িতে হাজির হলে ঘটনার সত্যতা মিলে। ততক্ষণে স্থানীয় চেয়ারম্যান মেম্বার সহ হিন্দু সম্প্রদায়ের সমাজ নেতারা সংবাদকর্মীদের উপস্থিত সম্পর্কে অবগত হলে দ্রুত শ্মশানের বৈঠক থেকে সবাই পালিয়ে চলে যায় ।তবে ১৯ মে রাতে স্থানীয় মেম্বার এরশাদের  সাথে সাক্ষাৎ করে ঘটনার বিষয়ে জানতে চাইলে মিমাংসার বিষয়টি সঠিক নয় বলে দাবি করে উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রামু থানায় মামলা হয়েছে বলে জানান। কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি ১৯ মে রাতে পোপান ধরের লাশ পুরানোর আগে স্থানীয় মেম্বার এরশাদের নেতৃত্বে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সুকুমারের প্রতিনিধিদের সাথে শ্মশানে বসে স্ট্যাম্প স্বাক্ষর করে উভয় পক্ষ। স্থানীয় মেম্বার এরশাদের তথ্যতে সূত্র নিয়ে - ২১ মে রামু থানার ওসির কাছে হত্যার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে,  বিষয় টি সম্পর্কে থানা পুলিশ অবগত নয় বলে জানান। হত্যা নিয়ে থানায় কোন মামলা রুজু হয়নি এমনকি পোপনধরের হত্যা সম্পর্কে ও জানেনা রামু থানার পুলিশ। তাহলে মেম্বার এরশাদের তথ্যর রহস্য উদঘাটন করতে স্থানীয় চেয়ারম্যান মুজিবুল হক  সাথে সাক্ষাৎ করে ঘটনার বিষয় টি সম্পর্কে জানতে চাইলে তিনিও ঘটনার বিষয় টি সম্পর্কে রহস্য জনক ভাবে মামলা হবে মর্মে জানান। এবং দোষীদের শাস্তিও দাবি করেন। কিন্তু চেয়ারম্যান নিজে পোপান ধরের আত্মীয়দের সাথে কৌশলে মিমাংসার প্রস্তাব ও মামলা মোকদ্দমা না করার প্রস্তাব দিচ্ছে এই রকম একটি ভিডিও ক্লিপ প্রতিবেদকের হাতে এসে পৌছায়। আমাদের অনুসন্ধান নিয়ে রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক ও মেম্বার এরশাদ এই হত্যার মাস্টার মাইন্ড সুকুমারের পক্ষে ভূমিকা নিয়ে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হবে তৃতীয় পর্বে। স্থানীয়রা জানান - হত্যার শিকার পোপন ধরকে হত্যার জন্য একবছরে কোটি টাকা ব্যয় করে এলাকার হিন্দু সম্প্রদায়ের সমাজ নেতাদের সহ জনপ্রতিনিধি ও স্থানীয়দের ম্যানেজ করে  হত্যার মাস্টার মাইন্ড সুকুমার ধর। এক বছর ধরে সুকুমার পোপন ধরকে  হত্যার পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় জনপ্রতিনিধিসহ সমজের দায়িত্বশীল লোকদের কে নিয়মিত অর্থনৈতিক লেনদেন করে হত্যার ঘটনা সংগঠিত করে মাস্টার মাইন্ড সুকুমার। স্থানীয়রা আরো জানান, গত ২ মে পোপন ধর কে মারাত্মক ভাবে আঘাত করে চট্টগ্রাম হাসপাতালে ১৯ মে মারা গেলেও রহস্য জনক কারণে রামু থানায় একটি অভিযোগ ও হয়নি। রামু থানার পুলিশকে বিষয় টি অবগত করা হলেও দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে রামু থানার পুলিশের বিরুদ্ধে। রামু থানার দাবি এই হত্যা সম্পর্কে কিছু জানে না। অথচ স্থানীয় চেয়ারম্যান থানাকে ম্যানেজ করার জন্য ৫ লক্ষ টাকার বাজেট রেখেছে এমন তথ্য জানিয়েছে বৈঠকে অংশ নেওয়া একাধিক ব্যক্তি। অনুসন্ধানে জানা যায়,  উক্ত ঘটনা ধামাচাপা দিতে ৪০ লক্ষ টাকা বাজেট করে সুকুমার। ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে পোপান ধরের পরিবারকে, ৫ লক্ষ টাকা থানার জন্য, বাকি ৫ লক্ষ টাকা স্থানীয় ভাবে মিমাংসাকৃত ব্যক্তি বর্গের জন্য। সূত্র মতে,  উক্ত ঘটনার মিমাংসার জন্য কক্সবাজার আইনজীবী সমিতির একজন বিজ্ঞ আইনজীবী চেম্বারে উভয় পক্ষ একটি হত্যা ঘটনায় মামলা না করার জন্য একটি চুক্তিপত্র সম্পাদন করে।  প্রাথমিক দফায় লেনদেন হয়েছে। হত্যার মাস্টার মাইন্ড সুকুমার তার পরিকল্পনার প্রাথমিক কাজে সফল হয়েছে।  সুকুমার আগামী কয়েক মাসের মধ্যে আরেকটি হত্যার পরিকল্পনা করেছে সে রকম একটি চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে।  সুকুমারের বিরুদ্ধে স্বর্ণ চোরাকারবারি ও মাদক ব্যবসার অভিযোগ স্থানীয়দের। যদি হত্যার পর টাকা দিয়ে মিমাংসা করা যায় তাহলে সুকুমারের মত মাস্টার কিলার আরো হত্যা করতে ভয় পাবে না। কারণ সুকুমার বর্তমানে হাজার কোটি টাকার মালিক।  হত্যাকারী সুকুমারের হঠাৎ শতকোটি টাকার সম্পদশালী হওয়ার পিছনের গল্প আরো ভয়ংকর।বিগত ২৫ বছর আগে টেকনাফে  একজন স্বর্ণ কর্মকার হিসেবে চাকরি করে বর্তমানে চারটি স্বণের দোকান ও একটি স্বর্ণ কারখানার মালিক সুকুমার। পরবর্তী পর্বে স্বর্ণের দোকানের শ্রমিক থেকে কিভাবে চারটি স্বর্ণের মালিক ও বহু জমির মালিক সেটার প্রতিবেদন আসবে। সূত্র মতে, ৪০ লক্ষ টাকায় পোপান ধরের স্ত্রীর সাথে টকি ধরের সাথে মিমাংসা করে সুকুমার। হত্যার ঘটনা ধামাচাপা দিতে ঘটনায় জড়িত নেই এমন দুই জন ব্যক্তিকে এজাহার নামীয় আসামি করে মামলার এজাহার জমা করে। গোপনে থানার সাথে আতাত করে একটি এজাহার জমা করে যা রামু থানার ওসি তদন্ত না করে মামলা রুজু করার প্রস্তুতি নিয়েছে। ঘটনায় কারা জড়িত প্রত্যক্ষদর্শী অনেকে প্রতিবেদকের হাতে আসা আসামিদের নাম জানায়। থানায় জমা দেওয়া এজাহারে একজন মুসলিম আরেকজন হিন্দু কে আসামি করে অভিযোগ জমা দেয়। এ বিষয়ে স্থানীয় মেম্বার এরশাদের কাছে জানতে চাইলে তিনি জানান  - মিমাংসার প্রক্রিয়া চলমান এখনো কোন উভয় পক্ষ সমাধানে পৌঁছাতে পারেনি।  তবে ঘটনায় জড়িত সকলের শাস্তি দাবি করেন। রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক জানান - ঘটনা সম্পর্কে অবগত হয়ে তিনি সকাল কে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। তার বিষয়ে উত্তাপিত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। পাশাপাশি দোষীদের বিচারের মুখোমুখি করে শাস্তির দাবি করেন। প্রতিবেদকের কাছে হত্যাকান্ডের বিষয়ে ঘটনার বিস্তারিত জানার পরে বিতর্কিত এজাহারের মামলা রুজু না করে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে হত্যাকান্ডে জড়িত প্রকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হবে বলে জানান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তায়িবুর রহমান।

 

রিটেলেড নিউজ

রেজাউলের জেলে যাওয়া শুরু মাত্র — ইসহাককে ঘিরে নতুন বিতর্কের ঝড়

রেজাউলের জেলে যাওয়া শুরু মাত্র — ইসহাককে ঘিরে নতুন বিতর্কের ঝড়

বিশেষ প্রতিবেদক: : বিশেষ প্রতিবেদক : কক্সবাজার জেলা পরিষদের নিম্নমান সহকারী রেজাউল করিম অবশেষে দুর্নীতির মামলায় গ...বিস্তারিত


প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিশেষ প্রতিবেদক: : বার্তা পরিবেশক : গত বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে কক্সবাজার থেকে প্রকাশিত "দৈনিক আম...বিস্তারিত


কক্সবাজারে বিশ্ব বাঙালী সম্মেলন - ২০২৫, অনুষ্ঠিত হচ্ছে ২১ জুন

কক্সবাজারে বিশ্ব বাঙালী সম্মেলন - ২০২৫, অনুষ্ঠিত হচ্ছে ২১ জুন

বিশেষ প্রতিবেদক: : আগামীকাল ২১ জুন শনিবার কক্সবাজারে বিশ্ব বাঙালী সম্মেলন - ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কক্সবাজার কলা...বিস্তারিত


মহেশখালী হোয়ানক বেক্সিমকো ঘোনার দক্ষিণে প্যারাবন কেটে ঘের নির্মাণের পায়তারা ভূমিদস্যু চক্রের

মহেশখালী হোয়ানক বেক্সিমকো ঘোনার দক্ষিণে প্যারাবন কেটে ঘের নির্মাণের পায়তারা ভূমিদস্যু চক্রের

বিশেষ প্রতিবেদক: : গত বছর প্রায় ১০০ একর প্যারাবন ধ্বংস করে, এই বছর চিংড়িঘের নির্মাণ করার জন্য এক্সকাভেটর নিয়ে এসেছে ...বিস্তারিত


শাপলাপুরে বসতভিটা অবৈধ দখলে নিতে যুবলীগ নেতা বিকাশ শর্মার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, আহত ৩

শাপলাপুরে বসতভিটা অবৈধ দখলে নিতে যুবলীগ নেতা বিকাশ শর্মার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক : মহেশখালী শাপলাপুরে বসতভিটার জায়গা অবৈধ দখলে নিতে যুবলীগ নেতা বিকাশ শর্মার নেতৃত্বে পরিকল্পিত সন...বিস্তারিত


কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘুষ-দুর্নীতির আখড়া, অনিরাপদ নারীরা

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘুষ-দুর্নীতির আখড়া, অনিরাপদ নারীরা

বিশেষ প্রতিবেদক: : মোটা অঙ্কের টাকা দিলেই মিলছে পাসপোর্ট সেবা, পাচ্ছে রোহিঙ্গারাও কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর