শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১০:৪৪ এএম, ২০২২-০২-০২
শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা ব্রাজিল পেল বড় জয়। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লাতিন অঞ্চলে প্যারাগুয়েকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তিতের শিষ্যরা।
ঘরের মাঠ বেলো হরিজন্তেতে প্যারাগুয়েকে আতিথেয়তা জানায় ব্রাজিল। দলের হয়ে একটি করে গোল করেন রাফিনহা, ফিলিপে কৌতিনিয়ো, আন্তোনি ও রদ্রিগো।
এদিন ম্যাচে ২৮তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। মার্কুইনহোসের দুরপাল্লার পাস ডান প্রান্তে পায়ের ওপর নিয়ে চলন্ত অবস্থায় এক ডিফেন্ডারকে পরাস্ত করেন লিডস উইঙ্গার।
আরেক ডিফেন্ডার ছুটে আসার আগেই বাঁ পায়ের শটে গোল করেন রাফিনহা।
বিরতির পর ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এবারও গোলের যোগানদাতা মার্কুইনহোস। তিনি রক্ষণভাগ থেকে খানিকটা এগিয়ে কুতিনিওকে লম্বা পাস দেন।
সেখান থেকে কৌতিনিয়ো বল ধরে একটু এগিয়ে বাতাসে ভাসানো শট নেন। প্যারাগুয়ে গোলরক্ষক আন্তনি সিলভার বাতাসে খামচি মারা ছাড়া আর কিছুই করার ছিল না।
ম্যাচের নির্ধারিত সময়ের শেষ চার মিনিটে আরও দুটি গোল আদায় করে নেয় ব্রাজিল। ৮৬ মিনিটে এভারতন রিবেইরোর পাস থেকে বদলি নামা আন্তোনি বাঁ প্রান্তে বক্সের মধ্যে বাতাসে ভাসানো বাঁকানো শটে গোল করেন।
দুই মিনিট পর দলীয় আক্রমণে গোল করেন বদলি নামা রদ্রিগো। ব্রাজিল ১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে। আর্জেন্টিনা সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। তিন নম্বরে একুয়েডর। চার নম্বরে উরুগুয়ে।
কাতার বিশ্বকাপে এই অঞ্চলের ১০ দেশের বাছাই থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited