শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৫ পিএম, ২০২২-০২-১৪
সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় অস্ত্রধারী দু্ইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. সামশুদ্দিন ওরফে নিশান (২০) ও জয়নাল আবেদীন ওরফে লেদাইয়া (৪৭)।
রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে সাতকানিয়া ও নোয়াখালী থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের দুজনকেই সাতকানিয়ায় সপ্তম ধাপের খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, অস্ত্রধারী দু্ইজনের ব্যবহৃত দেশিয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। পরে খাগরিয়া দারোগার বাড়িতে তল্লাশি চালিয়ে ধানের গোলার নিচে লুকানো ১টি একনলা বন্দুক, ১টি এলজি ও ২টি নীল রংয়ের কার্তুজ উদ্ধার করা হয়। এস এম রশিদুল হক বাংলানিউজকে বলেন, সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন প্রার্থীর পক্ষ হয়ে কিছু দুষ্কৃতকারী সশস্ত্র ভূমিকা রেখেছিল। রোববার দিবাগত রাতে তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাদের আদালতে প্রেরণ করা হচ্ছে।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা এমদà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited