শিরোনাম
ঈদগাঁও প্রতিনিধি : | ০৭:৩৭ পিএম, ২০২৬-১১-১৬
মিছবাহ উদ্দিন:
কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানা পুলিশ। অপর দুইজনকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গ্রেপ্তার করা হয়।
রোববার (১৫ নভেম্বর) ঈদগাঁও থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনের মধ্যে রয়েছেন—ইসলামপুরের উত্তর নাপিতখালী এলাকার রমজান আলী (৫৪), জালালাবাদের হিন্দুপাড়া এলাকার রানা কান্তি দে, পোকখালীর পূর্ব সিকদারপাড়া এলাকার জসিম উদ্দিন (৪৬) ও মোবারক (৪১) এবং জালালাবাদের বাহারছড়া এলাকার জনু আরা বেগম (৪০) ও মোজাফ্ফর আহমদ।
পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে রমজান আলী চেকসংক্রান্ত মামলায় এবং রানা কান্তি দে যৌতুক নিরোধ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত ছিলেন। বাকি চারজন ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারার পৃথক দুটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি।
এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ঈদগাঁওয়ের ভাদিতলা এলাকার ফারুক (২০) এবং জালালাবাদের ছাতিপাড়া এলাকার নুরুল আজিমকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
ঈদগাঁও থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া আটজনকেই যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার: : ফয়সাল আলম সাগর : কক্সবাজারের চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ফোন ক্রয়-বিক্রয় এবং আইএমইআই (IMEI) নম্বà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited