চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

এবার দ্য হান্ড্রেডে ওপেনারের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক    |    ১২:৫৫ পিএম, ২০২২-০৮-১৫

এবার দ্য হান্ড্রেডে ওপেনারের সেঞ্চুরি

ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট দ্য হান্ড্রেডের প্রথম আসরে দেখা মেলেনি কোনো ব্যক্তিগত সেঞ্চুরির। দ্বিতীয় আসরে ১৪ ম্যাচের মধ্যেই হয়ে গেলো দুইটি সেঞ্চুরি। উইল স্মিডের পর এবার এই ফরম্যাটে সেঞ্চুরি হাঁকালেন সবশেষ বিপিএল মাতিয়ে যাওয়া ওপেনার উইল জ্যাকস।

গত বুধবার রাতে দ্য হান্ড্রেডের ইতিহাসে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্মিড। সপ্তাহ পেরুনোর আগেই রোববার রাতে স্মিডকে ছাড়িয়ে গেলেন জ্যাকস। নিজের সেঞ্চুরিতে স্মিড করেছিলেন ৫০ বলে ১০১* রান। এবার উইল জ্যাকস খেলেছেন ৪৮ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস।

সাউদার্ন ব্রেভের বিরুদ্ধে ওভাল ইনভিন্সিবলকে বলতে গেলে একাই জিতিয়েছেন জ্যাকস। আগে ব্যাট করা সাউদার্নের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৩৭ রান। জবাবে তিন উইকেট হারিয়ে ৮২ বলে ম্যাচ জিতেছে ওভাল। যেখানে ৪৮ বলে একাই ১০৮ রান করেছেন জ্যাকস।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য পরিচিত মুখই জ্যাকস। কেননা সবশেষ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ কাঁপিয়েছেন তিনি। আসরের ১১ ম্যাচে চার ফিফটির সাহায্যে সর্বোচ্চ ৪১৪ রান করেছিলেন জ্যাকস। মারমুখী ওপেনার এ রান করেছেন ১৫৫'র বেশি স্ট্রাইকরেটে।

রিটেলেড নিউজ

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো ম...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছি...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত


ঢাকায় নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম

ঢাকায় নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে নতুন ধরনের ক্রিকেট খেলতে চাইছে বাংলাদেশ। নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর