চট্টগ্রাম   সোমবার, ২৪ আগস্ট ২০২৬  

শিরোনাম

২০২৫ সালে আমেরিকার সেনাবাহিনীতে ২০ হাজারের বেশি যৌন নিপীড়ন

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৮:১২ পিএম, ২০২৬-০৮-২৩

২০২৫ সালে আমেরিকার সেনাবাহিনীতে ২০ হাজারের বেশি যৌন নিপীড়ন

২০২৫ সালের শুরু থেকে শেষ পর্যন্ত আমেরিকার প্রতিরক্ষা বাহিনীতে মোট ২০ হাজার ৪৯২টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন।

তবে পেন্টাগনের দাবি, মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নসংক্রান্ত অপরাধ কমছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে এ ধরনের ঘটনার সংখ্যা প্রায় ৮ হাজার ৫০০ কমেছে।
বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা বাহিনীতে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্তদের মধ্যে পুরুষ ও নারী উভয় সেনা কর্মকর্তা ও সদস্য রয়েছেন। ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে উভয় ক্ষেত্রেই যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্তের হার কমেছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, দুই বছরে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত নারী সেনা কর্মকর্তা ও সদস্যদের হার ২৪ দশমিক ৭ শতাংশ এবং পুরুষ সেনা কর্মকর্তা ও সদস্যদের হার ১৭ দশমিক ৫ শতাংশ কমেছে।
একই সময়ে সামরিক বাহিনীতে সংঘটিত যৌন নিপীড়নের ঘটনা আনুষ্ঠানিকভাবে অভিযোগ আকারে জানানোও বেড়েছে। ২০২৩ সালে মোট ঘটনার মাত্র ২৫ শতাংশ অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা পড়েছিল। ২০২৫ সালে এ হার বেড়ে ৩৩ শতাংশে পৌঁছেছে।

বিবৃতিতে যৌন নিপীড়নের ঘটনাগুলো লিখিত অভিযোগ আকারে জমা দিতে সেনা কর্মকর্তা ও সদস্যদের উৎসাহিত করেছে পেন্টাগন।
এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত সামরিক সদস্যদের চিকিৎসা, মনস্তাত্ত্বিক ও অন্যান্য পুনরুদ্ধারমূলক সেবার সঙ্গে যুক্ত করা এবং একই সঙ্গে অভিযোগ তদন্ত করে অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে আনুষ্ঠানিক অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুদ্ধ বিভাগের কর্মী ও প্রস্তুতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যান্টনি জে. টাটা বলেন, মর্যাদা, সম্মান ও শৃঙ্খলা একজন যোদ্ধার আদর্শ এবং বাহিনীর সামগ্রিক প্রস্তুতির ভিত্তি। যৌন নিপীড়ন ও যৌন হয়রানি এসব মূল্যবোধকে ক্ষুণ্ন করে, আস্থা নষ্ট করে এবং সামরিক অভিযানের সাফল্যের জন্য হুমকি সৃষ্টি করে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সুরক্ষা, উচ্চ মান বজায় রাখা এবং একটি ঐক্যবদ্ধ, দক্ষ ও সদাপ্রস্তুত বাহিনী গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিবেদন প্রশাসনের সেই অঙ্গীকারেরই প্রতিফলন।

তথ্যসূত্র:
--https://surl.li/crhans

রিটেলেড নিউজ

রাজনীতিতে আবেগ নয়, প্রয়োজন প্রজ্ঞা ও বিচক্ষণতা: আনাস হক্কানী

রাজনীতিতে আবেগ নয়, প্রয়োজন প্রজ্ঞা ও বিচক্ষণতা: আনাস হক্কানী

আন্তর্জাতিক ডেস্ক : ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জ্যেষ্ঠ সদস্য আনাস হক্কানী বলেছেন, রাজনীতি যে সংজ্ঞাতেই ব্যাখ্য...বিস্তারিত

গাজ্জায় চিকিৎসাসেবায় সংকট, রোগী সাড়ে ৩ লাখের বেশি

গাজ্জায় চিকিৎসাসেবায় সংকট, রোগী সাড়ে ৩ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : গাজ্জা উপত্যকায় বর্তমানে সাড়ে ৩ লাখের বেশি রোগীর জন্য জরুরি ওষুধ প্রয়োজন। তবে সেখানে যে পরিমাণ চি...বিস্তারিত

মসজিদ-মাদ্রাসা বুলডোজারে গুঁড়িয়ে দেওয়ার পক্ষে উস্কানিমূলক মন্তব্য করেছে উগ্র হিন্দুত্ববাদী নেতা

মসজিদ-মাদ্রাসা বুলডোজারে গুঁড়িয়ে দেওয়ার পক্ষে উস্কানিমূলক মন্তব্য করেছে উগ্র হিন্দুত্ববাদী নেতা

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম-মাদ্রাসাসহ মুসলমানদের স্থাপনা বুলডোজারে গুঁড়িয়ে দেওয়ার পক্ষে উস্কানিমূলক মন্তব্য করেছে ...বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর