শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:১১ এএম, ২০২২-০৬-১৩
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে নামার আগে হতাশা নিয়েই পাকিস্তান সফর শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ। রোববার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৫৩ রানে হেরে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো ক্যারিবীয়রা।
মুলতান ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ধূলিঝড়ের কারণে ৪৮ ওভারে নেমে যায় ম্যাচের দৈর্ঘ্য। যেখানে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬৯ রান করে পাকিস্তান। জবাবে ৩৭.২ ওভারে অলআউট হওয়ার আগে ২১৬ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তানের ৫৩ রানের জয়ে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন তারকা অলরাউন্ডার শাদাব খান। প্রথমে ব্যাট হাতে তিনি খেলেন ৭৮ বলে ৮৬ রানের এক ঝকঝকে ইনিংস। পরে বোলিংয়ে নেমে ৬২ রান খরচায় ৪ উইকেট নিয়ে ক্যারিবীয়দের গুঁড়িয়ে দেন ম্যাচসেরার পুরস্কার জেতা শাদাব।
এছাড়া পাকিস্তানের হয়ে ব্যাট হাতে ৬৮ বলে ৬২ রান করেছেন ইমাম উল হক। সিরিজে হ্যাটট্রিক ফিফটিতে সিরিজসেরার পুরস্কার জিতেছেন তিনি। সবমিলিয়ে টানা সাত ওয়ানডেতে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেললেন তিনি। সবচেয়ে বেশি টানা ৯ ওয়ানডেতে ফিফটির বিশ্বরেকর্ড জাভেদ মিয়াঁদাদের দখলে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ১০ ওভারে ৪৮ রানে ৪ উইকেট নিয়ে চমক দেখিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে পরিচিত নিকোলাস পুরান। পরে ব্যাটিংয়ে ৩৭ বলে ৬০ রানের ঝড় তুলে পরাজয়ের ব্যবধান কমান মূলত বোলার হিসেবে খেলা আকিল হোসেন।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited