শিরোনাম
ঢাকা অফিস :: | ১২:৩৪ পিএম, ২০২২-০৮-০২
ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ দূতাবাস থেকে কাজী আনারকলি নামে এক কূটনীতিককে ফিরিয়ে এনেছে সরকার। তিনি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন পদে দায়িত্ব পালন করছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, নিষিদ্ধ মাদক মারিজুয়ানা পাওয়ার অভিযোগে গত ৫ জুন কাজী আনারকলির অ্যাপার্টমেন্টে অভিযান চালায় ইন্দোনেশিয়ার মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। পরে ইন্দোনেশিয়া সরকারের অনুরোধে তাকে ফেরত আনার সিদ্ধান্ত নেয় ঢাকা।
সূত্র বলছে, একজন নাইজেরিয়ার নাগরিকের সঙ্গে অ্যাপার্টমেন্ট শেয়ার করতেন কাজী আনারকলি। সেই মাদক তিনি বাসায় রেখেছিলেন, নাকি ওই নাইজেরিয়ান রেখেছিলেন সে বিষয়ে এখনো ঢাকাকে কিছু জানায়নি জাকার্তা।
আন্তর্জাতিক বিধি অনুযায়ী, বিদেশি কোনো কূটনীতিকের বাসায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে পারে না। সেই নিয়ম না মেনেই কাজী আনারকলির বাসায় অভিযান চালানো হয়। এ বিষয়ে ইন্দোনেশিয়ার কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited