শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১২ পিএম, ২০২৬-০৮-২২
আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।
আলহামদুলিল্লাহ!
মানুষ ও সমাজের কথা বলার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে কক্সবাজারের সর্বপ্রথম সরকারি অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক আমাদের কক্সবাজার’
পর্যটন নগরী কক্সবাজার শুধু সমুদ্রসৈকতের জন্যই নয়, এর রয়েছে বৈচিত্র্যময় জনজীবন, সম্ভাবনা, সমস্যা, ঐতিহ্য ও অসংখ্য মানুষের গল্প। অনেক আগে থেকেই সেই গল্পগুলো মানুষের সামনে তুলে ধরছে‘ দৈনিক আমাদের কক্সবাজার’।
প্রতিষ্ঠার শুরু থেকেই মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরাকে সংবাদমাধ্যমটির অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে। কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ ঘটনা—সাধারণ মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা, সমস্যা, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, ব্যবসা-বাণিজ্যসহ জনজীবনের নানা বিষয় তুলে ধরছে আমাদের গণমাধ্যমটি।
একটি সংবাদমাধ্যমের মূল শক্তি শুধু দ্রুত সংবাদ প্রকাশ নয়; বরং সেই সংবাদ মানুষের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সেটিও গুরুত্বপূর্ণ। এই বিশ্বাস থেকেই ‘দৈনিক আমাদের কক্সবাজার’ জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।
কোথাও কোনো মানুষ অসহায়, কোথাও কেউ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, কোথাও কোনো অনিয়ম মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে—এমন বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছে।
সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্য ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ‘দৈনিক আমাদের কক্সবাজার’। কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা প্রভাবশালী মহলের চাপের কাছে নত না হয়ে সত্য ও জনস্বার্থের পক্ষে থাকার নীতিতে এগিয়ে চলছে এই সংবাদমাধ্যম।
তবে সত্য প্রকাশের পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এবং তথ্য যাচাইয়ের বিষয়েও আমাদের গুরুত্ব অপরিসীম। কারণ একটি সংবাদ শুধু একটি লেখা নয়—এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের সম্মান, অধিকার ও ভবিষ্যৎ।
বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, স্থানীয় উদ্যোক্তাদের সাফল্য, তরুণদের উদ্ভাবনী উদ্যোগ, শিক্ষার্থীদের অর্জন, প্রবাসীদের অবদান, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক ঐতিহ্য এবং এলাকার গুণী মানুষের কর্মযজ্ঞ—এসব বিষয়ও সংবাদ ও ফিচারের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরার লক্ষ্য আরো জোরালো ও ব্যাপক করা হয়েছে।
কারণ একটি এলাকার উন্নয়নের জন্য যেমন সমস্যাগুলো চিহ্নিত করা প্রয়োজন, তেমনি সম্ভাবনাগুলোও তুলে ধরা জরুরি।
দেশের প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রামেই রয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ সংবাদ। কিন্তু অনেক সময় প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা গণমাধ্যমে যথাযথভাবে উঠে আসে না। এই উপলক্ষ্যে আমাদের প্রধান কাজ হলো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কথা তুলে ধরা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের গল্প প্রকাশ করা, মানবিক উদ্যোগকে উৎসাহিত করা কিংবা সমাজের ভালো কাজগুলো মানুষের সামনে তুলে ধরা।
আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের জানাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।
আমাদের ই-মেইল
dailyamadercoxsbazar@gmail.com
dainikamadercoxsbazar@gmail.com
সম্পাদক ও প্রকাশক
মিজানুর রহমান চৌধুরী
মোবাইল নং: 01711279633
কোঅর্ডিনেটর
ইমরান নুর
মোবাইল নং: 01603543656
নিজে পড়ুন, বিজ্ঞাপন দিন:
https://dailyamadercoxsbazar.com
https://dainikamadercoxsbazar.com
পেকুয়া প্রতিনিধি :: : নূর মোহাম্মদ, পেকুয়া: কক্সবাজারের পেকুয়ায় চার শতক বসতভিটার জায়গা জবরদখলকে কেন্দ্র করে সৌদি প্রবà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভ্রমণের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এà¦...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited