চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কক্সবাজার পৌরসভায় ওয়াকিটকি, আসছে ৪০০ কোটি টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৫৫ পিএম, ২০২২-০১-১৫

কক্সবাজার পৌরসভায় ওয়াকিটকি, আসছে ৪০০ কোটি টাকা অনুদান

কক্সবাজার পৌরসভার উন্নয়নে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ৪০০ কোটি টাকার অনুদান একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদ। নাগরিক সেবাসহ প্রকৌশল, কঞ্জারভেন্সি ও অন্যান্য সেবার মান বাড়াতে শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে ভার্চুয়াল মিটিংয়ে কক্সবাজার পৌরসভায় ওয়াকিটকি সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা জানান। 

হেলালুদ্দীন বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে পর্যটন হ্যাব হিসেবে ঘোষণা করেছেন। ইতোমধ্যে কক্সবাজারের মাতারবাড়ীতে চারটি মেগা প্রকল্প বাস্তবায়নাধীন। এছাড়াও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, আনোয়ারা হয়ে কক্সবাজার মেরিন ড্রাইভের অংশে এলজিইডির মাধ্যমে বাঁকখালী নদীতেব্রিজ নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে। তিনি আরও বলেন, তিনটি সিটি করপোরেশনের সাথে কক্সবাজার পৌরসভার উন্নয়নে জাইকার ৪০০ কোটি টাকার অনুদান একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। এরই ধারাবাহিকতায় পৌরসভার মধ্যে সর্বপ্রথম পর্যটকসহ পৌরবাসীর সেবার মান বাড়াতে কক্সবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের জন্য ওয়াকিটকি সার্ভিস উদ্বোধন করা হলো। কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে ওয়াকিটকি সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, এলজিএসপি প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ মোজাক্কা জাহের। কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ.কে.এম তারিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর রাজবিহারী দাশ, এসআইএম আক্তার কামাল, মিজানুর রহমান, ওমর ছিদ্দিক লালু, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, নুর মোহাম্মদ মাঝু, এম.এ মনজুর, জাহেদা আক্তার, নাছিমা আক্তার বকুল, নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আলম প্রমুখসহ কর্মকর্তা-কর্মজীবীরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর