শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:৪৯ পিএম, ২০২২-০৫-২৫
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক টিনেজ বন্দুকধারীর গুলিতে মঙ্গলবার অন্তত ১৯ শিশু শিক্ষার্থী এবং অপর ২ জন প্রাপ্তবয়স্কসহ ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুকের অধিকারের পক্ষে থাকা গানলবির (রাজনীতিবিদদের) নিন্দা করেন এবং স্কুলে বন্দুক হামলা চালানো চক্রের অবসানের অঙ্গীকার ব্যক্ত করেন। মেক্সিকো সীমান্ত থেকে প্রায় এক ঘন্টার দূরত্বে উভালদে’র একটি ছোট কমিউনিটির এই স্কুল এ বছরের সবচেয়ে প্রাণঘাতি এবং সর্বশেষ হামলার শিকার হয়েছে।
বাইডেন আবেগ আক্রান্ত কন্ঠে বলেন, ‘এটি প্রতিটি পিতামাতার জন্য, দেশের প্রতিটি নাগরিকের জন্য বেদনাদায়ক ঘটনায় পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘এখনই সময় যারা কমনসেন্স বন্দুক আইনে বাধা দেয় বা বিলম্ব করে অথবা আইনটির অনুমোদন আটকে দেয়, তাদের জানানো দরকার যে আমরা এটা ভুলে যাবো না।’ টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এর আগে এক সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজন হামলাকারী ১৮ বছর বয়সী সালভাদোর রামোস স্থানীয় বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক।
অ্যাবট বলেন, ‘সালভাদোর রামোস এলোপাথাড়ি গুলি চালিয়ে এই ভয়ংকর ও নির্মম হত্যাকান্ড ঘটায়।’ টেক্সাসের জন নিরাপত্তা বিভাগের কর্মকর্তা সিএনএন’কে বলেছেন, ধারণা করা হচ্ছে দুপুরের দিকে রব স্কুলে যাওয়ার আগে সে তার দাদীকে গুলি করে হত্যা করে তার গাড়িটি রেখে দিয়ে একটি হ্যান্ডগান এবং একটি রাইফেল নিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে স্কুলে প্রবেশ করে। নিরাপত্তা কর্মকর্তাদের পাল্টা গুলিতে বন্দুক হামলাকারী রামোস নিহত হয়েছে।
কর্মকর্তারা জানান, এই হামলায় পরে আরো দুই প্রাপ্ত বয়স্ক লোক নিহত হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, পার্ক করা গাড়ি ও ইয়েলো বাসে করে পুলিশ পাহারায় বাচ্চাদের ছোট ছোট দলকে পুলিশ হাত ধরে সরিয়ে নেয়া হচ্ছে। এই শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১০ বছর। ২০১২ সালে কানেকটিকাটের সান্ডি হুক স্কুল হত্যাকান্ডের পর এটি সবচেয়ে ভয়ংকর হামলা। সান্ডি হুকে হামলায় ২০ শিশু এবং ৬ জন কর্মী নিহত হয়।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited