চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সাতকানিয়ায় গণপিটুনিতে ২ জন নিহত, গুলিবিদ্ধ ৫

আমাদের ডেস্ক :    |    ০২:১৪ পিএম, ২০২৫-০৩-০৪

সাতকানিয়ায় গণপিটুনিতে ২ জন নিহত, গুলিবিদ্ধ ৫

সাতকানিয়া উপজেলায় গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন।
সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নেজাম উদ্দিন ও আবু ছালেক।
গুলিবিদ্ধ পাঁচজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু।  
তিনি জানান, আমরা দুজনের মরদেহ পেয়েছি। বিষয়টি পুরোপুরি এখনো ক্লিয়ার হতে পারিনি। কী কারণে এই ঘটনা ঘটেছে তদন্ত করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, নিহতদের কাছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে। যেটি থানা থেকে লুট করা বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ঘটনাস্থল থেকে আহত পাঁচজনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের স্বজনরা নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।  
চমেক হাসপাতাল কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় ৫ জনকে আনা হয়েছিল। তাদের নাম-পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি। পরে তাদের আবার পার্কভিউতে নেওয়া হয়েছে।  
ঘটনার বিষয়ে স্থানীয়দের কাছ থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। একপক্ষ জানিয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর এলাকায় প্রভাব বিস্তার বাড়াতে থাকে কতিপয় ক্যাডাররা। সোমবার দিবাগত রাতে নেজামদের ছনখোলা এলাকায় ডেকে নিয়ে যায় একটি পক্ষ। আধিপত্য বিস্তার নিয়ে সাতকানিয়ায় প্রভাবশালী একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের দু’পক্ষের মধ্যে প্রথমে গোলাগুলি হয়। পরবর্তীতে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে একটি পক্ষ তাদের ওপর হামলা করে। এসময় নিহতরাও গুলি ছোড়েন। তবে একপর্যায়ে গণপিটুনিতে তারা নিহত হন।  
আরেকপক্ষের দাবি, একদল ডাকাতকে স্থানীয় জনতা ঘিরে ফেললে তারা পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে স্থানীয়দের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হন। এরপর জনতা দুজনকে ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলে মারা যান।

রিটেলেড নিউজ

শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের গুপ্ত বাহিনী সায় দিচ্ছে: রিজভী

শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের গুপ্ত বাহিনী সায় দিচ্ছে: রিজভী

অনলাইন ডেস্ক: : শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের গুপ্ত বাহিনী সায় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচà...বিস্তারিত

মঞ্চে দুর্নীতির কথা বললেও দুর্নীতি থেকে মুক্ত নন অনেকে: এমপি কাজল

মঞ্চে দুর্নীতির কথা বললেও দুর্নীতি থেকে মুক্ত নন অনেকে: এমপি কাজল

অনলাইন ডেস্ক: : কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,দুর্নীতি প্রতিরোধ করা এবং দেশকে দুর্নীতিমু...বিস্তারিত

দলিল পুড়িয়ে সমালোচনার মুখে চকরিয়া উপজেলা সাব-রেজিস্টার

দলিল পুড়িয়ে সমালোচনার মুখে চকরিয়া উপজেলা সাব-রেজিস্টার

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দাবিদারবিহীন প্রায় ৩২শ’ দলিল পুড়িয়ে ফেলার ঘটনাà...বিস্তারিত

দেশে ইয়াবার ডিলারও সংসদ সদস্য হয়েছেন: হুইপ আশরাফ উদ্দিন নিজান

দেশে ইয়াবার ডিলারও সংসদ সদস্য হয়েছেন: হুইপ আশরাফ উদ্দিন নিজান

অনলাইন ডেস্ক: : লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেà...বিস্তারিত

পাবনার ঈশ্বরদীতে চাঁদাবাজি ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জেলা বিএনপির দুপক্ষের মধ্যে গোলাগুলি

পাবনার ঈশ্বরদীতে চাঁদাবাজি ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জেলা বিএনপির দুপক্ষের মধ্যে গোলাগুলি

অনলাইন ডেস্ক: : পাবনার ঈশ্বরদীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর à...বিস্তারিত

জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

সর্বশেষ খবর