শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:০৩ পিএম, ২০২২-০৮-০২
আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অঙ্গরাজ্য কেন্টাকিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক বাসিন্দা।
বন্যার কারণে একই পরিবারের এক থেকে আট বছর বয়সী চার শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন যে মৃতের সংখ্যা বাড়তে পারে কারণ এখনো শতাধিক নিখোঁজ রয়েছেন।
বন্যার পানিতে শত শত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ডুবে গেছে। এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অন্তত ১২ হাজারের বেশি পরিবার। সড়ক, সেতু এবং অন্যান্য অবকাঠামোর ক্ষতি মেরামতে লাখ লাখ মিলিয়ন ডলার খরচ বলে বলে সোমবার (১ আগস্ট) কেন্টাকির গভর্নর জানান।
কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড এবার এ অঞ্চলে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত তিনশজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
বন্যাকবলিত এলাকায় লুটপাটের অভিযোগও পাওয়া যাচ্ছে। ফলে দুটি বিধ্বস্ত কাউন্টিতে কারফিউ ঘোষণা করা হয়েছে।
প্রেসিডেন্ট জো বাইডেন বন্যা পরিস্থিতিকে ‘বড় বিপর্যয়’ বলে ঘোষণা করেছেন এবং ফেডারেল কর্তৃপক্ষকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন। কেন্টাকির উত্তরে ওহিও নদী এবং পূর্বে অ্যাপালাচিয়ান পর্বতমালা রয়েছে। পাহাড়ি ঢল থেকে নেমে আসা ও বৃষ্টির পানিতে বন্যা দেখা দেয় ওই অঞ্চলে।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited