চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

‘শেষ সময়ে বাজে উদাহরণ তৈরি করছে রোনালদো’

স্পোর্টস ডেস্ক    |    ১২:০৫ পিএম, ২০২২-০২-১৫

‘শেষ সময়ে বাজে উদাহরণ তৈরি করছে রোনালদো’

টানা ছয় ম্যাচ ধরে গোল না পাওয়ায় এমনিতে অঘোষিত এক চাপে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো। এর সঙ্গে এবার যোগ হলো দলের সাবেক খেলোয়াড় পল ইন্সের তীক্ষ্ণ সমালোচনা। বাকি দলের জন্য বাজে উদাহরণ তৈরি করছেন রোনালদো, এমন অভিযোগ ইন্সের। চলতি মৌসুমের শুরুতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ যুবরাজ রোনালদো। প্রায় এক যুগের বেশি সময় পর নিজের পুরোনো ক্লাবে ফিরে উষ্ণ অভ্যর্থনাই পেয়েছিলেন তিনি। যার প্রতিদানও দিচ্ছিলেন একের পর এক উজ্জ্বল পারফরম্যান্সে।

কিন্তু ২০২২ সালের শুরু থেকেই যেনো নিজেকে হারিয়ে খুঁজছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এ তারকা ফুটবলার। সবশেষ ছয় ম্যাচে গোলের দেখা পাননি। এছাড়া নিজের রাগ-হতাশাও দমিয়ে রাখতে পারছেন না রোনালদো। এটিকেই বাজে উদাহরণ বলছেন ইন্সে। জেন্টিং ক্যাসিনোকে দেওয়া সাক্ষাৎকারে ইন্সে বলেছেন, ‘এখন সে ১৯ বছরের রোনালদো নয়, যে প্রথমবার ওল্ড ট্র্যাফোর্ডে এসেছিল। সে এখন ৩৭ বছরের রোনালদো। যখন মানুষ বলে সে ক্লাব ও তরুণদের জন্য ভালো হবে, তখন সবকিছুই ভাবতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘কিন্তু সে টানেল দিয়ে ফেরার পথে নিজের সরঞ্জাম ছুড়ে মারছে। আমার মতে, এগুলো বাজে উদাহরণ। যখন ক্যারিয়ারের শেষ দিকে থাকা কেউ বার্নলির বিপক্ষে শুরু থেকে খেলতে পারে না, তখন বুঝতে হবে কিছু তো সমস্যা আছে। এখানে ভাবতে হবে দলের ব্যাপারে, কিন্তু এখন সব হয়ে গেছে রোনালদোর ব্যাপারে।’

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর