চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

শাপলাপুরে বসতভিটা অবৈধ দখলে নিতে যুবলীগ নেতা বিকাশ শর্মার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, আহত ৩

থানায় মামলা না নেওয়ায় বেপরোয়া হামলাকারীরা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০৩ পিএম, ২০২৫-০৪-২৪

শাপলাপুরে বসতভিটা অবৈধ দখলে নিতে যুবলীগ নেতা বিকাশ শর্মার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, আহত ৩

মহেশখালী শাপলাপুরে বসতভিটার জায়গা অবৈধ দখলে নিতে যুবলীগ নেতা বিকাশ শর্মার নেতৃত্বে পরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে। গত ২১ এপ্রিল দুপুরে শাপলাপুর ইউনিয়নের পূর্ব হিন্দুপাড়ার বাসিন্দা সুমন শীলের বাড়ির চলাচলের রাস্তার সামনে এ ঘটনা ঘটে। এতে আহতরা হলো, শাপলাপুর ইউপির পূর্ব হিন্দুপাড়ার বাসিন্দা বিধু চন্দ্র শীলের ছেলে মাস্টার সুমন শীল (৩২), মৃত টুনু রাম শীলের ছেলে বিধু চন্দ্র শীল (৫৫), তার ভাই দুলাল চন্দ্র শীল (৬৫) ও প্রভা রাণী শীল।
হামলাকারীরা হলো একই এলাকার বাসিন্দা মৃত অনিল কুমার শীলের ছেলে নিউটন শীল (৩৫), মৃত অজিত কুমার শীলের ছেলে ৫নং ওয়ার্ডের যুবলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাবুল চন্দ্র শীল (৪০) ও মৃত বঙ্কিম শর্মার ছেলে ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বিকাশ শর্মা (৩৮)।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়,  দীর্ঘ ১৪ বছর ধরে মাস্টার সুমন শীলের পরিবারের সাথে নিউটন শীল, বাবুল চন্দ্র শীল ও বিকাশ শর্মাদের জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। যুবলীগ নেতা বিকাশ শর্মার নেতৃত্বে ৪/৫ জনের ভূমিখেকো সিন্ডিকেট সুমন শীলদের স্বত্ব দখলীয় বাড়ী ভিটির জমি অবৈধ দখল করার পাঁয়তারা করে আসছে। এ বিষয়ে সুমন শীলের চাচা দুলাল চন্দ্র শীল বাদী হয়ে মহেশখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একখানা নামজারী আপীল-০৭/২০১৫ইং মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্তের জন্য মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি)’কে নির্দেশ দেয় আদালত। তারই প্রেক্ষিতে মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) অফিসের কাননুগোকে প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শনের জন্য দায়িত্বভার অর্পন করে। কাননুগো উভয়পক্ষকে নোটিশ প্রদান পূর্বক সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্য শেষ করে। এসময়  নিউটন শীল, বাবুল চন্দ্র শীল ও বিকাশ শর্মা সহ ৪/৫ জন গত ২১/০৪/২০২৫ইং তারিখ দুপুরে দেশিয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে সুমন শীল, বিধু চন্দ্র শীল ও দুলাল চন্দ্র শীল গুরুতর আহত হন। আহতদের শোর চিৎকারে প্রত্যক্ষর্শীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় প্রত্যক্ষদর্শীরা হামলাকারীদের কবল থেকে আহতদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। আহতরা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এসময় হামলাকারীরা সুমন শীলের পকেটে থাকা ৭,৫০০/-(সাত হাজার পাঁচশত) টাকা এবং একটি এনড্রয়েট মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী মাস্টার সুমন শীল বলেন, আমি পেশায় একজন শিক্ষক। আমাদের স্বত্ব দখলীয় বাড়ীভিটির জমি অবৈধ দখল করতে মরিয়া হয়ে উঠেছে ৫নং ওর্য়াড যুবলীগের সভাপতি বিকাশ শর্মার নেতৃত্বে নিউটন শীল, বাবুল চন্দ্র শীলসহ ৪/৫ জনের একটি ভূমিখেকো সিন্ডিকেট। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, দাঙ্গাবাজ, ভূমিখেকো, ঝগড়াটে ও জবর দখলকারী লোক হন। এ ভুমিখেকো সিন্ডিকেট স্বৈরাচার হাসিনা সরকারের সময়েও আওয়ামীলীগের প্রভাব দেখিয়ে আমাদের পরিবারের উপর নানাভাবে হয়রানি করে আসছে। তাছাড়া জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে বিচারাধীন (অপর-৬৩/১২) মামলা স্থানীয় প্রভাবশালী লোকদের দিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি পরিকল্পিতভাবে চাপ সৃষ্টি করে। তারই ধারাবাহিকতায় আদালতে বিচারাধীন জায়গা তারা বেআইনিভাবে অবৈধ দখল করতে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালায়। এ ঘটনার ৩দিন পার হলেও থানায় মামলা না নেওয়ায় হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। যার কারণে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভোগছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।
এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, ঘটনার বিষয়ে অবগত আছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিয়েছে। তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর