শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:৩৫ এএম, ২০২২-০১-২৩
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়রথ ছুটেই চলছিল ম্যানচেস্টার সিটির। টানা ১২ ম্যাচ জিতে রীতিমত আকাশে উড়ছিল পেপ গার্দিওলার দল। তাদের অবশেষে থামালো সাউদাম্পটন। শনিবার রাতে ঘরের মাঠে উজ্জীবিত ফুটবল খেলে লিগ লিডারদের ১-১ গোলে রুখে দিয়েছে সাউদাম্পটন। যে ড্রয়ে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছে সিটিই। কেননা তারা শুরুতেই পিছিয়ে পড়েছিল। ম্যাচের সপ্তম মিনিটে ওরিয়ল রোমেউর কাছ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে সাউদাম্পটনে এগিয়ে দেন কাইল ওয়াকার-পিটার্স। ব্যবধান দ্বিগুণ করার সুযোগও এসেছিল স্বাগতিকদের সামনে।
২৩তম মিনিটে আবার সিটির জালে বল জড়িয়েছিল সাউদাম্পটন। কিন্তু আরমান্দো ব্রোহা অফসাইডে থাকায় গোলটি বাতিল করে দেন রেফারি।পিছিয়ে পড়া সিটি মরিয়া হয়ে লড়তে থাকে গোল শোধের জন্য। কিন্তু প্রথমার্ধে সেই সুযোগ আর পায়নি। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যহত রাখে তারা। এবার ফল মেলে।৬৫ মিনিটে দলকে দলকে সমতায় ফেরান এমেরিক লাপোর্ত। কেভিন ডে ব্রুইনের ফ্রি-কিকে ছুটে গিয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
এরপর দুবার পোস্ট বাধা হয়ে দাঁড়ায় সিটির জয়ে। ৭০তম মিনিটে ডি ব্রুইনের শট ফেরে পোস্টের বাইরের দিকে লেগে। দুই মিনিট পর গ্যাব্রিয়েল হেসুসের হেডও বাধা পায় পোস্টে। শেষপর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় পেপ গার্দিওলার দলের।এখন ২৩ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যান সিটি। ১২ পয়েন্টে পিছিয়ে থেকে দুই নম্বরে থাকা লিভারপুল দুই ম্যাচ কম খেলেছে। ২২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে সাউথাম্পটন।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited