শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:১০ এএম, ২০২২-০৩-১৬
টি-টোয়েন্টি অভিষেক হয়েছে সেই ২০১৯ সালের নভেম্বরে। পরের বছরের ফেব্রুয়ারিতে গায়ে জড়িয়েছেন ওয়ানডের জার্সিও। অবশেষে ইংল্যান্ডের হয়ে টেস্টও খেলতে যাচ্ছেন তরুণ পেসার সাকিব মাহমুদ।
দেশের হয়ে ৭ ওয়ানডে আর ১২টি টি-টোয়েন্টি খেলা সাকিবের সাদা পোশাকে অভিষেক হচ্ছে বার্বাডোজের কেনিংস্টন ওভালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে।
ইতিমধ্যেই টেস্টের একাদশ বাছাই করে ফেলেছে ইংল্যান্ড। মার্ক উডের কনুইয়ের ইনজুরিতে টেস্ট অভিষেক হচ্ছে ল্যাঙ্কাশায়ার সিমার সাকিবের।
ওলি রবিনসন নেটে পুরোদ্যমে বোলিং করেছেন। পিঠের চোটে প্রথম টেস্ট মিস করা এই পেসার দ্বিতীয় টেস্টেই ফিরছেন, মনে করা হচ্ছিল এমনটাই। কিন্তু ইংলিশ টিম ম্যানেজম্যান্ট তাকে এখনও পুরোপুরি ফিট মনে করছে না। তাই কপাল খুলেছে সাকিবের।
২৫ বছর বয়সী সাকিব প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ৭০ উইকেট শিকার করেছেন। তবে তার দলে অন্তর্ভূক্তি মূলত বাড়তি গতির কারণেই। নিয়মিত ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করতে পারেন ডানহাতি এই পেসার।
অ্যান্টিগায় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ড্র হয়। দ্বিতীয় টেস্ট আজ (বুধবার) শুরু হবে কেনিংস্টন ওভালে।
ইংল্যান্ডের একাদশ
অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, জো রুট (অধিনায়ক), ড্যান লরেন্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, বেন ফোকস (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ক্রেইগ ওভারটন, জ্যাক লিচ, সাকিব মাহমুদ।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited