শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:২৪ এএম, ২০২১-০৫-০৪
লেখক হাসান মহাম্মদ ইয়াসিন
বিগত রামাদ্বানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্র প্রধান যারা ছিলেন, তারা সবাই আজ ক্ষমতার আসনে তো নেই, অনেকে দুনিয়াতেই নেই।
একই কথা বলা যায় আমাদের দেশের বিভিন্ন মন্ত্রী ,এমপি,চেয়ারম্যান, মেম্বার,কাউন্সিলর বা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তির ক্ষেত্রেও।
আরো একটু কাছ থেকে যদি দেখি, আশে পাশের/ মহল্লার অনেক পরিচিত মুখ এই রামাদ্বানে আমাদের মাঝে আর নেই।
এমনকি আমাদের বাড়ির ইবাদাতখানায় গত রামাদ্বানে যাদের সাথে প্রতিদিন নামাজ পড়েছি, কথা বলেছি, দ্বীনি আলোচনা করেছি তারাও অনেকে কাছে নেই এবং পৃথিবীতে নেই।
নিশ্চই অনেকের পরিবারের সদস্য আজ তাদের সাথে নেই। এটাই চিরাচরিত নিয়ম।
তাই গভীরভাবে চিন্তা করছি,
আগামী রামাদ্বান পর্যন্ত আমরা আছি কিনা? যদি না থাকি তবে? আমরা যে মারাত্বক ঋণগ্রস্থ, সেটার কি হবে!! এই মহা ঋণের বোঝা মাথায় নিয়ে কিভাবে দাঁড়াবো মহান রবের সামনে।
মূলত সেকারণেই আপনাকে বলছি সম্ভবত আমি আপনার কাছে ঋণগ্রস্থ....
এখন আপনি হয়ত ভাবছেন, আপনি আমার কাছ থেকে কোন অর্থ-সম্পদ যেহেতু পাওনা নাই, তাই আমি আপনার কাছে ঋণগ্রস্থ কিভাবে হলাম?
এক্ষেত্রে প্রথম কথা হলো ব্যক্তিগতভাবে কারো কাছে আর্থিকভাবে ঋণগ্রস্থ নই !
দ্বিতীয় কথা হলো - মানুষ শুধু অর্থ-সম্পদের কারণেই ঋণগ্রস্থ হয় এমন কিন্তু নয়।
অন্য কারণেও ঋণগ্রস্থ হতে পারে।
যেমন--- গীবতের কারণে।
ওয়াদা খেলাফের কারণে।
সম্মান হানির কারণে।
যে কোনভাবে কষ্ট দেওয়ার কারণে।
অফেরতযোগ্য যে কোন হক নষ্টের কারণে....... ইত্যাদি।
জীবন চলার পথে সচেতন বা অবচেতন মনে তেমন কিছু কোন ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নেওয়া ঈমান দারের জন্য অত্যন্ত জরুরী।
আশা করছি আল্লাহ আমাদের সকলকে ঋণমুক্ত করবেন।
আসলেই জীবন পরিবর্তনের জন্য মানুষের দো'য়া ও ক্ষমা একান্ত প্রয়োজন।
অপরকে ক্ষমা করার মাধ্যমেই চলমান থাকুক আমাদের রামাদ্বান। জাজাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited