শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:২৬ পিএম, ২০২২-০১-২৬
ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ফরাসি নাগরিককে আট বছরের জেল দেওয়া হয়েছে। বেশ কিছুদিন বিচারকাজ চলার পর মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইরানের আদালত বেঞ্জামিন ব্রিয়ার নামের ওই ব্যক্তিকে দণ্ডাদেশ দেয়। তবে বেঞ্জামিনের ফরাসি আইনজীবীরা জানিয়েছেন, ২০ দিনের মধ্যে উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এদিকে রায়ে শুধু আট বছরের জেল নয়, ইরান এবং ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর অভিযোগে আরো আট মাস অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বেঞ্জামিনের ফরাসি আইনজীবীরা বলেন, এই রায়টি অযৌক্তিক। কারণ বেঞ্জামিন ইসলামবিরোধী কথা বলেছেন, এমন কোনো প্রমাণ নেই। একইসঙ্গে ইরানের আদালত যেভাবে তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে, তা ‘প্রহসন’ বলে উল্লেখ করেন আইনজীবীরা। জানা গেছে, ২০২০ সালে পর্যটক ভিসা নিয়ে ইরানে যান ৩৬ বছর বয়সী বেঞ্জামিন। তার বিরুদ্ধে অভিযোগ, ইরান-তুর্কমেনিস্তান সীমান্তের কাছে মরুভূমিতে তিনি একটি হেলিক্যাম উড়িয়েছিলেন। রিমোটচালিত ওই হেলিক্যামের সাহায্যে ভিডিও এবং স্থির চিত্র তোলা যায়। এরপরই তাকে গ্রেপ্তার করে ইরানের পুলিশ। তার বিরুদ্ধে আনা হয় গুপ্তচরবৃত্তির অভিযোগ।
তবে ইরানের মানবাধিকারকর্মীদের একাংশের বক্তব্য, এ ঘটনার পেছনে ‘রাজনীতি’ আছে। দেশটিতে এভাবে একাধিক ইউরোপীয় নাগরিককে নানা অজুহাতে বন্দি করে রাখা হয়েছে। তাদের সঙ্গে কার্যত পণবন্দির মতো ব্যবহার করা হয়। পশ্চিমা বিশ্বের সঙ্গে দরকষাকষি করার জন্যই এ ধরনের কাজ করা হয় বলে অভিযোগ রয়েছে।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited