চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবিতে লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২৫ পিএম, ২০২১-০৫-১৮

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবিতে লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবের দফতরে অন্যায় ভাবে ৫ ঘন্টা আটকে রেখে নির্যাতন ও পরে মিথ্যা মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা।  


১৮ মে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি শহিদুল করিম শহিদের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর নি:শর্ত মুক্তি দাবি করেন জেলা কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও লাভ বাংলাদেশ নেতৃবৃন্দ।

জেলা নেতৃবৃন্দ আরো বলেন, সাংবাদিক রোজিনার মত একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ধরণের আচরণ মুক্ত সাংবাদিকতা ও সংবাদ-মাধ্যমের স্বাধীনতার জন্য বড় বাধা। যা দেশের গণতন্ত্রকে চরম ভাবে ব্যাহত করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক রোজিনা ইসলামকে নি:শর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং তাঁর উপর নির্যতনের ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি জানান।

এই ব্যাপারে লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ গণতন্ত্রের মানস কন্যা ও দেশের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হস্তক্ষেপ কামনা করেন।


মানববন্ধনে উপস্থিত ছিলেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, দৈনিক সকালের কক্সবাজার পত্রিকা সম্পাদক ফরহাদ ইকবাল, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার সাধারণ সম্পাদক ওসমান গনি, তরুণ সাংবাদিক মোহাম্মদ তারেক, লাভ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি সাংবাদিক আরফান উদ্দিন, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম, লাভ বাংলাদেশ  কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক খাইরুল ওয়ারা, জেলা সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালাম, জেলা সিনিয়র সদস্য মোহাম্মদ শাহজাহান, সাংবাদিক আব্দুল মালেক সিকদার কক্সবাজার শহর সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রমজানুল ইসলাম রাকিব, মাস্টার মোহাম্মদ ইউনুস ও জেলা সদস্যবৃন্দ প্রমুখ।

রিটেলেড নিউজ

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত


বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত


চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত


উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত


উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত


ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর