চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

একদিনে ৩২ লাখের বেশি আক্রান্ত, মৃত্যু আরও ৯৪০২

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:০০ পিএম, ২০২২-০১-২৬

একদিনে ৩২ লাখের বেশি আক্রান্ত, মৃত্যু আরও ৯৪০২

বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৪০২ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে সাড়ে তিন হাজারের বেশি। মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৩৩ হাজার ১৫৮ জনে। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরও ৩২ লাখ ১৭ হাজার ৭৫৭ জন। আগের দিনের তুলনায় দৈনিক শনাক্ত বেড়েছে ১২ লাখের বেশি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৩৫ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৫৫৮ জনে দাঁড়িয়েছে। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। মৃত্যুতে এরপরই রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, ব্রাজিল ও স্পেনের মতো দেশগুলোর অবস্থান। বুধবার (২৬ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১ হাজার ৬৩৫ জন এবং মারা গেছেন ৪৬৭ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৭৩ লাখ ২ হাজার ৫৪৮ জন আক্রান্ত হয়েছেন এবং মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জনের। দৈনিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকলেও প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৮৩ হাজার ২২১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরও ২ হাজার ৩৮৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৩৩৪ জন এবং মারা গেছেন ৮ লাখ ৯৪ হাজার ৬৫৫ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮১ জন এবং সংক্রমিত হয়েছেন ৬৭ হাজার ৮০৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ১২ লাখ ৪১ হাজার ১০৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৭ হাজার ৪৪৮ জন। স্পেনে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৪ হাজার ৮৭৭ জন আক্রান্ত এবং মারা গেছেন ৩৮২ জন। এসময়ে ইতালিতে আক্রান্ত ১ লাখ ৮৬ হাজার ৭৪০ জন এবং মারা গেছেন ৩৩৮ জন। গত একদিনে যুক্তরাজ্যে আক্রান্ত ৯৪ হাজার ৩২৬ জন এবং মারা গেছেন ৪৩৯ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৭১৬ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৩৫৬ জন। এসময়ে কলম্বিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫১২ জন এবং মারা গেছেন ২৬০ জন।

জার্মানিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ১৮৪ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত ৮৯ লাখ ৫৬ হাজার ৫১৫ জন এবং মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ৬৯৯ জন। এসময়ে ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১১৮ জন এবং মারা গেছেন ১৬১ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১ লাখ ৯৯ হাজার ১২৬ জন এবং মারা গেছেন ৪৮৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৭২ জন এবং মারা গেছেন ৬ লাখ ২৩ হাজার ৯০১ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ৮২ হাজার ৭৪২ জন এবং মারা গেছেন ৪ লাখ ৯১ হাজার ১৫৪ জন। বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৭৪ জন, দক্ষিণ আফ্রিকায় ১৩২ জন, পোল্যান্ডে ২৫২ জন, কানাডায় ১৮০ জন, আর্জেন্টিনায় ২৫৯ জন, গ্রিসে ১০৪ জন, হাঙ্গেরিতে ৭৪ জন, ভিয়েতনামে ১২৬ জন ও মেক্সিকোতে মারা গেছেন ১১৮ জন।

রিটেলেড নিউজ

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর