শিরোনাম
ঈদগাঁও প্রতিনিধি : | ০৭:১২ পিএম, ২০২৬-১১-০৮
মিছবাহ উদ্দিন:
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে রাস্তায় বালু রাখাকে কেন্দ্র করে একই পরিবারের তিন সদস্যের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার পাশাপাশি পরিবারের নারী সদস্যদের মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। গুরুতর আহত ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
গত ৩ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য ফারহানা ইয়াছমিন শাহাদাত বাদী হয়ে ঈদগাঁও থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। পরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘটনার বিবরণ তুলে ধরে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে ফারহানা ইয়াছমিন অভিযোগ করেন, ঘটনার দিন সকালে বাড়ি নির্মাণের উদ্দেশ্যে তাঁদের বাড়ির পাশে বালু রাখা হয়। সন্ধ্যায় এ বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গালাগালির প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।
লিখিত বক্তব্যে বলা হয়, হামলাকারীরা তাঁর ভাই শহিদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে দা, কিরিচ ও লোহার রড দিয়ে মাথা ও চোখের আশপাশে আঘাত করে। এতে তাঁর মাথার ওপরের অংশ ও চোখের ভ্রুতে গুরুতর জখম হয় এবং ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় আহত ভাইকে রক্ষা করতে তাঁদের মা ছেনুয়ারা বেগম ও বোন হামিদা আক্তার এগিয়ে এলে তাঁদেরও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাঁদের দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন ফারহানা ইয়াছমিন।
পরিবারটির দাবি, স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মামলা না করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত শহিদুর রহমানকে উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি।
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সামিরা আক্তার : দীর্ঘ আট মাসের স্থবিরতা কাটিয়ে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের একমা...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : নুরুল আবছার : উখিয়ার থাইংখালির ঘোনারপাড়ায় পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগে অভিযান চালিয়ে একজনকে আà...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালী ও মাতারবাড়ীতে আরও তিনটি ন...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পার্বত্য তিন জেলায় স্থানীয় উপজাতি’র তিন সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited