শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:০৭ পিএম, ২০২১-০৫-২৭
গাজী মোহাম্মদ আবু তাহেরঃ
ঘূর্ণিঝড় “ইয়াস”এর প্রভাবে জোয়ারের পানিতে ভেসে গিয়ে দ্বীপ উপজেলা মহেশখালীতে মোহাম্মদ হাসান (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সোনাদিয়া দ্বীপে যাওয়ার পথে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ হাসান উপজেলার কুতুবজোম ইউনিয়নের বুজুরুকপাড়ার আবদুল করিমের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন দৈনিক আমার সময়'কে বলেন,আজ বেলা ১১টার দিকে তাঁর এলাকার স্ক্রাপ ব্যবসায়ীর সঙ্গে কিশোর মোহাম্মদ হাসান সোনাদিয়া দ্বীপে বেড়াতে যাচ্ছিল।
কিন্তু সোনাদিয়া দ্বীপে যাওয়ার পথে ঘটিভাঙ্গা ব্রিজ পার হয়ে দক্ষিণের সংযোগ সড়কে ওঠার সময় ঘূর্ণিঝড় “ইয়াস”এর প্রভাবে
জোয়ারের কবলে পড়ে মোহাম্মদ হাসান ভেসে গিয়ে নিখোঁজ হয়ে পড়ে।
খবর পেয়ে তার স্বজনেরা সাগরে অতিরিক্ত বোট নামিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
টানা পাঁচ ঘন্টা পর বিকাল পৌনে চারটার দিকে ঘটিভাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশ থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
কিশোর মোহাম্মদ হাসানের মৃত্যুর খবর এলাকায় প্রকাশ পেলে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited