শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:১৪ পিএম, ২০২১-০৫-২২
মিজবাহ উদ্দিন ঈদগাঁও প্রতিনিধিঃ
ঈদগাঁওতে স্ত্রীসহ শ্বশুরপক্ষের বেধড়ক মারধর ও নির্মম নির্যাতনে অবশেষে নিহত হলেন সৌদি ফেরত মঞ্জুর আলাম।
(শুক্রবার ২১মে) সকাল থেকেই ইউনিয়নের উত্তর মাইজ পাড়ায় নিজ ঘরের সম্মুখে
এ প্রবাসীর উপর নানামুখী নির্যাতন শুরু হয়।
স্থানীয় লোকজন এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য (২২ মে শনিবার) চট্টগ্রামে নেয়ার পথে দুপুর ১২.১০ মিনিটের সময় চকরিয়া এলাকায় তার মৃত্যু হয়।
নৃশংস নির্যাতনের ঘটনায় নিহতের বড় ভাই বদিউল আলম ঈদগাঁও থানায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এজাহারভুক্ত আসামিদের মধ্যে পুলিশ আটজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এজাহার নামীয় আসামি এবং নিহতের শালা (অন্যতম খুনী) কায়েস এখনো পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে। জানতে চাইলে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম জানান, জেলা সদর হাসপাতালে নিহতের ময়না তদন্তের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
ভিকটিম মারা যাওয়ায় এ মামলাটি হত্যা মামলায় পরিণত হবে। আটককৃতদের মধ্যে নিহতের শশুর নুরুল আজিম মিস্ত্রি, স্ত্রী রুনা আক্তার অন্যরা রয়েছে।
আজ রাতে তার দাফন সম্পন্ন হতে পারে বলে জানান ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited