শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৩:০৯ পিএম, ২০২২-০১-২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের চতুর্থ ম্যাচে খেলতে নেমেও ভালো সংগ্রহ করতে পারেনি মিনিস্টার গ্রুপ ঢাকা। সিলেট সানরাইজার্সের বিপক্ষে খেলতে নেমে ব্যাটিং ব্যর্থতায় সবগুলো উইকেট হারিয়ে ১০০ রানের সংগ্রহ পায় ঢাকা।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি ঢাকা। দ্বিতীয় ওভারেই ওপেনার মোহাম্মদ শেহজাদ ৫ রানে উইকেট হারান। পরের ওভারেই মোসাদ্দেকের বলে এলবিডব্লিউ হন আরেক ওপেনার তামিম ইকবাল। মাত্র ৩ রান করে বিদায় নেন তিনি। এরপর ব্যাট করতে নামা জহুরুল ইসলামও ফিরেছেন মাত্র ৪ রানে।
থিতু হয়ে ব্যাট করতে থাকা নাঈম শেখ নাজমুল ইসলাম অপুর বলে এলবিডব্লিউ হন। ৩০ বল খরচায় ব্যক্তিগত ১৫ রান করে তার বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে সঙ্গ দেয়া আন্দ্রে রাসেল ফেরেন ডাক মেরে। পঞ্চদশ ওভারে অপুর বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন মাহমুদউল্লাহ। ২৬ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন ঢাকার অধিনায়ক। মাহমুদউল্লাহর বিদায়ের পর দলের হাল ধরেন শুভাগত হোম। তাকে সঙ্গ দেয়া মাশরাফি বেশিক্ষণ টিকতে পারেননি। তাসকিনের বলে সানজামুলের হাতে ক্যাচ তুলে ২ রানে বিদায় নেন দীর্ঘদিন পর মাঠে ফেরা সাবেক এই টাইগার অধিনায়ক। এরপর থিতু হয়ে থাকা শুভাগত হোম ১৬ বল খরচায় ২১ রান করে বিদায় নেওয়ার পর আর কেউ উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি। শেষদিকে এসে ৬ বলে ১২ রানের ইনিংস খেলেন রুবেল। ইসুরু উদানা ১ রান করে বিদায় নেন। ১০০ রান যোগ করতেই গুটিয়ে যায় ঢাকা। সিলেটের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন অপু। তাসকিন পান ৩ উইকেট। সোহাগ গাজী ২টি ও মোসাদ্দেক হোসাইন ১টি করে উইকেট পান।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited