শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:৪৮ পিএম, ২০২২-০৪-০৭
ইউক্রেনে রাশিয়ার হামলার পরই ভারতের অবস্থানের কারণে পশ্চিমাদের মধ্যে চাপা ক্ষোভ দেখা যায়। কারণ এসময় ভারত রাশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য আগের মতোই চালিয়ে যেতে থাকে। এতে কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকে রাশিয়া। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে যুক্ত হলে ভারতকে চড়া মূল্য দিতে হবে। বৃহস্পতিবার (৭ মার্চ) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন, এ ব্যাপারে ভারতকে সতর্ক করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর ভারতের কিছু কার্যক্রমে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হতাশ বলেও জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউজের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর ব্রায়ান ডিজ বলেন, রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে চীন ও ভারতের নির্দিষ্ট কিছু সিদ্ধান্তে আমরা হতাশ হয়েছি। তিনি বলেন, ওয়াশিংটন দিল্লিকে জানিয়েছে যে মস্কোর সঙ্গে ‘আরও সুস্পষ্ট কৌশলগত জোটবদ্ধ’ হওয়ার পরিণতি তাৎপর্যপূর্ণ ও দীর্ঘমেয়াদি হবে। ইউক্রেনে হামলার পর যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া ও জাপান যখন রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে তখন রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে ভারত। বিশেষ করে তেল আমদানির ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরই মধ্যে শত শত বেসামরিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে দেশটিতে। এদিকে ইউক্রেন ছেড়ে পালিয়েছেন ৩০ লাখের বেশি মানুষ।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited