শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:৫৮ পিএম, ২০২১-১২-০৫
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আলোচনায় অংশ নিতে যাচ্ছেন। ইউক্রেন সীমান্তের কাছে ৯৪ হাজারেরও বেশি রুশ সেনা মোতায়েনের পর উত্তেজনা বিরাজ করছে দেশ দুটির মধ্যে। এর মাঝেই এ আলোচনার সিদ্ধান্তের কথা জানা গেলো। হোয়াইট হাউজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, যে রাশিয়া ইউক্রেনে ‘বড় আকারে’ হামলার পরিকল্পনা করেছিল, যুক্তরাষ্ট্রের কাছে এমন প্রমাণ রয়েছে। তবে তিনি আরও বলেন, পুতিন হামলার চূড়ান্ত সীদ্ধান্ত নিয়েছিলেন কি না তা স্পষ্ট নয়। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, প্রেসিডেন্ট বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ান মিলিটারি বাহিনীর কার্যক্রমের বিষয়টি অবহিত করবেন। ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও তুলে ধরবেন বাইডেন। ইউক্রেন অভিযোগ করছে যে, ৯৪ হাজার রুশ সেনা অবস্থান নিয়েছে সীমান্তে। তাদের সাঁজোয়া যান, যুদ্ধের ইলেক্ট্রিক সরঞ্জামাদি দেখা গেছে। যদিও মস্কোর পাল্টা অভিযোগ, ইউক্রেন তার নিজস্ব সেনাবাহিনী তৈরি করেছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, মস্কো জানুয়ারির শেষে সামরিক হামলার পরিকল্পনা করে থাকতে পারে। ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এরপরে এটিই সবচেয়ে বড় সামরিক বহর বলে অভিযোগ করছে ইউক্রেন।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited