চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সদরের খুরুশকুলে টমটম চালককে হত্যার চেষ্টা, অন্তঃসত্ত্বা মহিলাসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক    |    ০১:২৫ এএম, ২০২১-০৬-০৬

সদরের খুরুশকুলে টমটম চালককে হত্যার চেষ্টা, অন্তঃসত্ত্বা মহিলাসহ আহত ২

আবুল কালাম আজাদঃ    
কক্সবাজার সদরের খুরুশকুল কুলিয়াপাড়া ৯ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষে মোহাম্মদ এফাজ ঊল্লাহর পুত্র সাদেক হোসেন(৩০) এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী মোছাম্মৎ পারভীন আক্তার (২৭) আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান খুরুশকুল কুলিয়াপাড়ার মোহাম্মদ এফাজ ঊল্লাহর পুত্র সন্ত্রাসী নাছির উদ্দীন (৩৭), এর নেতৃত্বে  সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে মোহাম্মদ রশিদ (৪৭), তাদের বোন আসমা খাতুন,(২০),আয়েশা বেগম(৩৭) এবং বহিরাগত  ১০/১২ জন ।

আহত সাদেক হোসেন প্রতিবেদককে বলেন ৩টি অলিখিত ব‍্যাংকের চেক তার সহোদর নাছির উদ্দীনের কাছে সংরক্ষিত ছিল।
প্রায় সাড়ে তিন বছর পূর্বে তাদের পিতার মৃত‍্যু হলে ও তাদের পৈতৃক সম্পত্তি ভাগ-বাটোয়ারা হয়নি। 

সম্পত্তি কুক্ষিগত করার হীন মন-মানসিকতা চরিতার্থ করার উদ্দেশ‍্যে নাছির উদ্দীন অলিখিত তিনটি চেকে যথাক্রমে দশ লক্ষ,আড়াই লক্ষ এবং দুই লক্ষ সর্বমোট সাড়ে চৌদ্দ লক্ষ টাকা পূরণ করে সাদেক হোসেনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। 

এই ঘটনার জের ধরে বিগত প্রায় বছর দেড়েক পূর্বে নাছির গং সাদেক হোসেনকে হাতুড়িপেঠা করে গুরুতর আহত করেছিল বলে জানিয়েছেন ভূক্তভোগী সাদেক 
হোসেন।

সাদেক হোসেন ভাড়ায় টমটম চালিয়ে দুই মেয়ে এবং স্ত্রী সহ চার সদস‍্য বিশিষ্ট সংসারের জীবিকা নির্বাহ করছে।

স্হানীয় সর্দার বশির আহমদ জানান, 
গত ৪ জুন সন্ধ‍্যা ৬ টায় সাদেক হোসেন টমটম চালিয়ে ঘরে ফিরলে ওৎ পেতে থাকা 
নাছিরসহ বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীরা 
দা,কিরিচ, ছুরি লাঠি ও দেশীয় তৈরী অস্ত্রসস্ত্রসহ হত‍্যার উদ্দেশ‍্যে অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত করেছে সাদেক হোসেন কে।

সাদেক হোসেনের  অন্তঃসত্ত্বা স্ত্রী বাঁচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও লাথি,ঘুসি এবং লাঠির আঘাতে ধরাশায়ী করে মারাত্মক জখম করেন।

প্রাণে বাঁচার উদ্দেশ‍্যে আহত অবস্থায় সাদেক হোসেন দৌড়ে তার প্রতিবেশী লেদুর বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা ধারালো কিরিচের আঘাতে ঘরের দরজা কেটে তছনছ করেছে সন্ত্রাসী নাছির বাহিনী। 

পরে স্হানীয়রা আহত অবস্থায় সাদেক হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে উদ্ধার করে  কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। 
আহত সাদেক হোসেনের স্ত্রী বলেন
সন্ত্রাসী নাছিরের নেতৃত্বে একদল বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়ে বাড়ি থাকা তার ব‍্যবহৃত একটি এল ই ডি টিভি,একটি পানির মটর, আড়াই ভরি স্বর্ণালঙ্কার,টমটম কিনার উদ্দেশ‍্যে ঘরে রক্ষিত ব‍্যাংক থেকে লোন নেওয়া এক লক্ষ টাকা এবং অন‍্যান‍্য জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে জানান ভূক্তভোগীর পরিবার। 

স্হানীয় সর্দার বশির আহমদের ছেলে মনছুর আমাদের প্রতিনিধিকে বলেন,সাদেক হোসেনকে হাঁতুড়িপেঠা করার পর চিকিৎসা শেষে সুস্হ হলে উনি সহ স্হানীয় আবূ বক্কর চেয়ারম্যানের ছেলে শাহ আলম এবং গন‍্যমান‍্য লোকজন নিয়ে শালিস বিচার হয়।কিন্তু নাছির গং সেই রায় অমান‍্য করে সাদেক হোসেনের উপর আক্রমন অব‍্যাহত রাখে।নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন জানান,নাছির সপরিবারে কক্সবাজারের পাহাড় তলিতে থাকে এবং সেখান থেকে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে খুরুশকুলে এসে সাদেক হোসেনের উপর প্রায় আক্রমন চালায়।

খুরুশকূলে অবস্হানরত তার অপর দুই বোন আসমা খাতুন এবং আয়েশা বেগম তারা ও অত‍্যন্ত সাংঘাতিক মহিলা বলে দাবী করেন স্হানীয়রা। প্রান সংহারের আশংকায় ভূক্তভোগী সাদেক হোসেন অসহায় অবস্হায় বর্তমানে প্রশাসনের দ্বারে দ্বারে আশ্রয় প্রার্থনা করছেন।
প্রতিপক্ষ ক্ষমতাশালী হওয়ার কারনে স্হানীয় বিচার-শালিসের তোয়াক্কা করেনা তাই সাদেক হোছেন জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানান।

উক্ত ঘটনায় সাদেক হোসেন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একখানা এজাহার দায়ের করেন। তিনি এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক শেখ মনীর উল গিয়াস বলেন, এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে যথোপযুক্ত ব‍্যবস্হা গ্রহণ করা হবে। 

 

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর